ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশী আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে
ডেস্ক রিপোর্ট :: ৩ নভেম্বর রবিবার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে মোল্লা তেঘরিয়ায় অবস্থিত আবদুল ওয়াহিদ (রাহি.) অডিটোরিয়ামে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন বলেন, “গত ৫ আগষ্ট ঙ্স্বরাচার পতনের পর জনগণ বুঝতে পেরেছে জামায়াতে ইসলামী একটি গণমানুষের প্রিয় দল। দেশের সকল প্রাকৃতিক দুর্যোগে জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করে। অথচ বিগত বছরগুলোতে আমাদেরকে সমাজের পাশে দঁাড়াতে দেয়া হয়নি। উল্টো বঁাধা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। আগামীতে জামায়াতে ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে পতিত ঙ্স্বরাচারের দোসরদের যে কোনে ষড়যন্ত্র রুখে দেবে ইনশাআল্লাহ। সকলে মিলে ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশী আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে। এব্যাপারে অন্তর্বর্তী সরকার ও দেশবাসীকে তিনি সতর্ক থাকার আহ্বান জানান।” বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান প্রেক্ষিতে আদর্শ রাষ্ট্র গঠনের জন্য প্রতিবিপ্লব রুখে দিতে হবে। জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর জনাব আবদুল গফুর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন ও শাহজাহান আলী মোল্লা। সমাপনী বক্তব্যে সভাপতি মেহমানবৃন্দসহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পর্কিত সংবাদ
বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে নারীদের মাদকাসক্তি চিকিৎসা সেবার সক্ষমতা বৃদ্ধি
ঢাকা, ১৮ আগস্ট ২০২৬: নারীদের মাদকাসক্তিজনিত সমস্যা মোকাবিলায় লিঙ্গ-সংবেদনশীল ও প্রমাণভিত্তিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত…
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
ঢাকা, আগস্ট২০২৬: টেকসই ধূমপানমুক্ত গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সড়কবিস্তারিত…


