এখনও জনতাকে ভয় দেখাতে সাবেক এমপির ফাঁকা গুলি, কে তিনি?
নিউজ ডেস্ক :: বিগত দেড় দশকের বেশি সময় বাংলাদেশ ছিল একটি আতঙ্কের দেশ। স্বৈর শাসনের ভয়ে সব সময় ভীত-সন্ত্রস্ত থেকেছে মানুষ। সঠিক কথাটাও বলতে শতবার ভাবতে হতো। কারণ সামান্য কোনো ছুতা পেলেই তার ওপর নেমে আসতো শাস্তির খড়গ। মন্ত্রী-এমপি তো অনেক বড় বিষয়, ক্ষমতাসীনদের পাতি নেতা পর্যন্ত জনগণকে মানুষ মনে করতো না। নেতা-নেত্রী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন তথা সর্ব ক্ষেত্রের সুবিধাবাদীরা সাধারণ জনগণের সঙ্গে পশু-পাখির মতো আচরণ করেছে।
তবে গত ৫ আগস্ট দুই হাজারের বেশি ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে স্বৈরাচারের পতন ঘটেছে। মানুষ মনে করছে, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। মন খুলে কথা বলার স্বাধীনতা পেয়েছে জনগণ। অথচ আজকের দিনেও জনতাকে ভয় দেখাতে ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। সেটাও করেছেন পতিত স্বৈরাচারের আমলের এক এমপি। জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাটে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জাতীয় পার্টির সাবেক এমপি রানা মোহাম্মদ সোহেল দীর্ঘ সময় যানজটে আটকে মেজাজ হারান।
লেন পরিবর্তন করে সামনে এগোতে গিয়ে একটি মোটরসাইকেলে ধাক্কা দেয় তার গাড়ি। এতে মোটরসাইকেল চালকসহ অন্যরা ক্ষেপে গেলে নিজের পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছুড়ে ভয় দেখানোর চেষ্টা করেন তিনি। কিন্তু উত্তেজিত জনতা তাকেই উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। রোববার দুপুরে উপজেলার খোয়াই সেতুর কাছে এ ঘটনা ঘটে।
সূত্র :যুগান্তর
সম্পর্কিত সংবাদ
তোমাদেরকেই দেশের দায়িত্ব নিতে হবে: ক্ষুদে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী
ক্ষুদে শিক্ষার্থীদের ‘আগামী দিনের ভবিষ্যৎ’ হিসেবে অভিহিত করে তাদের পড়াশুনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়েবিস্তারিত…
সংসদে অসুস্থ জামায়াত এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
ডেস্ক নিউজ :: জাতীয় সংসদ অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াত এমপি হাফেজ রবিউলবিস্তারিত…


