ট্রেনে ঢিল তিতুমীরের শিক্ষার্থীদের, রক্তাক্ত শিশু
নিউজ ডেস্ক :: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের ঢিলে ট্রেনে থাকা এক শিশু রক্তাক্ত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
আজ সোমবার বেলা ১১টার দিকে তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে। মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেওয়ার কারণে সড়কের পাশাপাশি বন্ধ হয়ে যায় রেল চলাচলও। পরে ধীরগতিতে একটি ট্রেন আসলে তা আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে বিক্ষোভরত কয়েকজন ট্রেনটিতে ঢিল ছুড়লে শিশুসহ কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে শিশু ও অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল ও সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বেড়েছে যানবাহনের সারি।
রেলওয়ে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এরমধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।
এরআগে, চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তাঁরা। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জাবিস্তারিত…
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিতবিস্তারিত…


