আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :: “বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রকৌশল দিবস ২০২৪ ও আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌঃ আব্দুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির তিনি বক্তব্যে বলেন, “দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতা সাথে কাজ করা এবং বিভিন্ন সেকটরে বৈষম্যহীন ভাবে কাজ করে যাবেন। দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রসংসনীয় ভূমিকা রাখছে।”

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইডিইবি’র সহ সভাপতি ও উপজেলা ইঞ্জিনিয়ার (অব:) প্রকৌ: আবেদুর রহমান, সহ-সভাপতি প্রকৌঃ কামরুল আকতার তপু, সহকারি প্রকৌশলী সেলিম সরোয়ার, নবজীবন পলিটেকনিক’র সাবেক অধ্যক্ষ ইন: ও কাউন্সিলর প্রকৌঃ শেখ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌঃ শেখ আব্দুল আলিম, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তুষার রায় চৌধুরী, প্রকৌঃ  মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক ও এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী সেলিম রেজা, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ইন্সট্রাকটর (আরএসি) প্রকৌঃ  মো. ফারুকুজ্জামান, এফডিইবি সভাপতি প্রকৌ. এস এম পলাশ প্রমুখ। এসময় ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি’র যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌ. গোলাম মোস্তফা।

ক্যাপশন : গণপ্রকৌশল দিবস ২০২৪ ও আইডিইবি‘র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আইডিইবি’র উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ