দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বেনাপোলে দু’দেশের পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি
বেনাপোল প্রতিনিধি :: ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানির পাশাপাশি দু’দেশের পাসপোর্ট যাত্রীর ভিড়ে সবসমময় সরগরম বেনাপোল স্থলবন্দর। যানবাহন আর যাত্রীদের ভিড়ে যানজটও নিয়মিত চিত্র। যানজটের কবলে পড়ে স্থানীয়সহ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারী দুই দেশের নাগরিকদের সময় নষ্ট হওয়াটাও পরিণত হয়েছিল স্বাভাবিকতায়। সেই যানজট থেকে রক্ষা পেতে প্রশাসনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, বেনাপোল বাজার নয়, বাস ছাড়বে ৪ কিলোমিটার দূরের পৌর বাস টার্মিনাল থেকে। তবে যাত্রীবাহী বাস মধ্যরাত পেরিয়ে ভোর পর্যন্ত সময়ের মধ্যে পৌঁছালে বেনাপোল চেকপোস্টে যাত্রী নামিয়ে তারপর চলে যাবে টার্মিনালে। এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরুর পর মধ্যরাতে যাত্রীদের চেকপোস্টে যেতেবিস্তারিত…
শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে হেফাজতের অভিযোগ
নিউজ ডেস্ক :: রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, তারিক আহমেদ সিদ্দিকীসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর হেফাজত ইসলামের নেতা জুনায়েদ আল হাবিব এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য রাখা হয়েছে। এটি তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এর আগে মুফতিবিস্তারিত…
ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
নিউজ ডেস্ক :: ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকায় একটি ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনটি যাত্রীবাহী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরওবিস্তারিত…
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন এবং ভুলবশত: অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ৭১ হাজার ৫শ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে জেলা পুলিশ। রবিবার দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইন্সে উদ্ধারকৃত এসব মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খানসহ অনেকে।
শপথ নিয়ে নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু
নিউজ ডেস্ক :: নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বাকি চার নির্বাচন কমিশনার (ইসি) আজ শপথ নিয়েছেন।রোববার (নভেম্বর ২৪) দুপুর দেড়টার পর তারা সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন। এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এর আগে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়। তারা হলেন—সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদাবিস্তারিত…
পিএমআই বাংলাদেশের সম্মানজনক পুরস্কার পেল বাংলালিংক
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের সম্মানজনক ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’ পুরস্কার অর্জন করেছে বাংলালিংক। ‘কুমিল্লা ডিসি ডিআর প্রকল্প’র জন্য এ অ্যাওয়ার্ড লাভ করে বাংলালিংক। প্রজেক্ট অব দ্য ইয়ার, প্রজেক্ট ম্যানেজার অব দ্য ইয়ার ও রানার-আপ প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস (পিএমও) অব দ্য ইয়ার– এ তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি লাভ করে প্রকল্পটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির আইটি’র হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সার্ভিস এস এম আল মাইমুন ও প্রতিষ্ঠানের টেকনোলজি ট্রান্সফরমেশন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ইসলাম। এ অর্জন বাংলালিংকের ডিজাস্টার রিকভারি (ডিআর) ডেটাবিস্তারিত…
পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা
নিউজ ডেস্ক ::ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বাড়ানো এবং তাদের সমৃদ্ধির জন্য সুযোগ-সুবিধাগুলো অনুসন্ধানের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এসএমইএসপিডি মো: নওশাদ মুস্তফা। অন্যান্য অতিথির মধ্যে ছিলেন কৃষিতথ্য বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মো: রেজাউল করিম সিদ্দিক, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এসএমইএসপিডি মোহাম্মদ নাজমুল হক, ইউসিবির ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান (এসএমই ও রিটেইল) এস.এম. মইনুল হোসেন এবং ইউসিবির এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদবিস্তারিত…
আশাশুনির চেউটিয়ায় অসামিজিক কাজের হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের মানুষ অসামিজিক কাজের অপছায়া থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একদল সাংবাদিক সরেজমিন গেলে স্থানীয় জামে মসজিদের মুসল্লি, মহল্লাহর অসংখ্য নারী পুরুষ সমবেত হয়ে পাড়া মহল্লাকে সুন্দর পরিবেশ ও অসামিজিকতামুক্ত রাখতে একযোগে নানা ভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। স্থানীয় সাবেক ইউপি সদস্য কবির হোসেন বলেন, নিরিবিলি পরিবেশে এই মহল্লার মানুষের বসবাস। কিন্তু বুলু সরদারের স্ত্রী মাহফুজার বেপরোয়া চলাফেরা ও অসামাজিক কর্মে মহল্লার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এনিয়ে অনেকবার শালিস করা হলেও স্বভাবের পরিবর্তন হয়নি। রাতে অনেকবিস্তারিত…
শ্রীউলায় জামায়াতের জেলা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমান এর সাতক্ষীরায় আগমন ও কর্মী সম্মেলন সফল করতে আশাশুনির শ্রীউলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বেলা ৩ টায় বকচর জামে মনজিদে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওঃ লুৎফর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী শাহিনুর ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন, জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার ছিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীরবিস্তারিত…
কুল্যায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারী বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুল্যা ইউনিয়ন শাখার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে কুল্যার মোড় বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুল্যা ইউনিয়ন ডক্টরস ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ তাজ এর পৃষ্ঠপোষকতায় মশারী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াতে আমীর মাওঃ ইউসুফ আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মোঃ মেহেদী হাসান, কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এস কে রাজা, কুল্যা জামায়াতের যুব বিভাগের সভাপতি রুবেল হোসেন, সহ সভাপতি মোঃ ইসরাফিলবিস্তারিত…


