কুল্যায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মশারী বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যার মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুল্যা ইউনিয়ন শাখার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে কুল্যার মোড় বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুল্যা ইউনিয়ন ডক্টরস ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ তাজ এর পৃষ্ঠপোষকতায় মশারী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন জামায়াতে আমীর মাওঃ ইউসুফ আলী মোড়ল। বিশেষ অতিথি ছিলেন নায়েবে আমীর মোঃ মেহেদী হাসান, কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এস কে রাজা, কুল্যা জামায়াতের যুব বিভাগের সভাপতি রুবেল হোসেন, সহ সভাপতি মোঃ ইসরাফিল হোসেন, জামায়াত নেতা মোঃ নুরুজ্জামান, অবঃ শিক্ষক আলহাজ্ব আব্দুস ছামাদ, ইউনুছ ঢালী প্রমুখ। সভা শেষে কুল্যার মোড়ের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকদের মাঝে একটি করে ডেঙ্গু প্রতিরোধী মশারী বিতরণ করা হয়।
« চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি সাহিদুল সম্পাদক বিল্লাল (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) শ্রীউলায় জামায়াতের জেলা সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি (সাতক্ষীরা) সংবাদদাতা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর,বিশিষ্টবিস্তারিত…
আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা থেকে পাইথালী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কেরবিস্তারিত…


