সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত 

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা :: ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে  শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা ও শহিদের আত্মার মাগফেরাত কামনাই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহিদ মিনারে  পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, ৩৩ বিজিবি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা পৌরসভা, আনসার এ্যাডজুটেন্ট, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলাবিস্তারিত…

সারাদেশের মতো সৈয়দপুরেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: সারাদেশের মতো সৈয়দপুরেও শনিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিসৌধ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, বীরমুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান ময়না, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. আব্দুলবিস্তারিত…

শোভনালীতে জামায়াত নেতা রাশিদুজ্জামানের দাফন সম্পন্ন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বসুখালীতে জামায়াতের রোকন ওয়ার্ড সভাপতি  ক্বারী রাশিদুজ্জামান এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ১৩ ডিসেম্বর দুপুর ১২.৩০ টায় ঢাকা চীন মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। শনিবার বাদ জোহর বসুখালী জামে মসজিদ চত্বরে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও নামাজে ইমামতি করেন, (আশাশুনি দেবহাটা কালিগঞ্জ আংশিক ৩ আসনের) জামায়াতের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। আরো বক্তব্য রাখেন জেলাবিস্তারিত…

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাকে  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী (৭৩) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বাদ আসর গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। কাদাকাটির বলাবুনিয়া গ্রামের মৃত ফয়সাল গাজীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী হৃদরোগে আক্রান্ত হলে সাতক্ষীরার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮ টায় তিনি ইন্তেকাল করেন, (ইন্না লিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ৩ পুত্র সন্তান রেখে যান। এদিন বাদ আসর বলাবুনিয়া জামে মসজিদের সামনেবিস্তারিত…

আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি  দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নির্বাচন অফিসার প্রমুখ আলোচনা রাখেন।

আশাশুনিতে শিশুর মরদেহ বাঁধা  অবস্থায় পুকুর থেকে উদ্ধার

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ২য় শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যার মৃতদেহ রশিদিয়ে বাঁধা অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া বা দড়ি দিয়ে বেঁধে পুকুরে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। নিহত শিশুর নাম নুসরত জাহান (৯)। পিতার নাম রবিউল ইসলাম রুবেল। তাদের বাড়ী কুল্যা ইউনিয়নের আগরদাড়ী গ্রামে। ঘটনা ঘটেছে শনিবার সকালের কোন এক সময়। পারিবারিক ও পুলিশ সূত্রে জানাগেছে, রুবেলের মেয়ে নুসরত আগরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। শনিবার সকালে পাশের সম্বালা বসুর বাড়িতে অন্যদেরবিস্তারিত…

সাতক্ষীরার বল্লীতে মাছ ধরতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক :: ঘেরে মাছ ধরতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম কাজল(২৫)। সে শিবনগর গ্রামের ছাত্তার ঢালীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কাজল বল্লী ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের কুলতলার একটি ঘেরে মাছ ধরতে যায়। এ সময় অসাবধানতাবশত ঘেরের ভিতরে নিচু হয়ে থাকা বৈদ্যুতিক তারে মাথা বেঁধে যেয়ে ঘটনাস্থলেই কাজলের মৃতু হয়। কাজলের মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোভনালী জামায়াত নেতা ক্বারী রাশিদুজ্জামান জানাজা নামাজ সম্পন্ন

আব্দুর রাজজাক :আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বসুখালী জামায়াতে রোকন ওয়ার্ড সভাপতি ক্বারী রাশিদুজ্জামান মুকুল ১৩ডিসেম্বর(শুক্রবার) দুপুর ১২.৩০মিনিটে ঢাকা চীন মৈত্রী হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।আজ ১৪ডিসেম্বর (শনিবার) বাদ জোহর বসুখালী জামে মসজিদ প্রাঙ্গনে জানেজা নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজা নামাজে উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও জানাজা নামাজের ইমামতি করেন আশাশুনি দেবহাটা কালিগঞ্জ আংশিক ৩আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সহ-সভাপতি শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানাবিস্তারিত…

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী উদযাপন

রুহুল কুদ্দুস,ধুলিহর :: ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে আরো বক্তৃতা পেশ করেন রেহেনা আক্তার বানু, রুহুল আমিন বাবলু,শর্মিষ্ঠা মজুমদার,দেবজনিতা সরকার,স্বাত্বত সুন্দর মন্ডল,সুধাংশু কুমার গায়েন,অফিস সহকারী শামীম রেজা সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ। এ সময় বক্তারা বলেন,বুদ্ধিজীবীরা হল জাতির শ্রেষ্ঠ সন্তান এই সন্তানদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার আপ্রাণ চেষ্টা করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্যবিস্তারিত…

টেকনোলজি লিডারশিপে সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার

নিউজ ডেস্ক :: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ –এ চিফ ডিজিটাল অফিসার (সিডিও)/ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছেন সারজিল সারওয়ার। তিনি বিএটি বাংলাদেশের এরিয়া হেড অব ইনফরমেশন অ্যান্ড ডিজিটাল টেকনোলজি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানটি গত ১২ ডিসেম্বর লো মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়। দেশের ব্যবসাখাতের শীর্ষ নির্বাহীদের সম্মাননা প্রদানে ও তাদের সাফল্য উদযাপনে বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। যারা কর্মনিষ্ঠার অনন্য উদাহরণ তৈরি করেছেন, পেশাদারিত্বে উৎকর্ষের পাশাপাশি সবার আস্থা অর্জন করেছেন এবং প্রতিষ্ঠানে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছেন, এমন সি-সুইট নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের সম্মানজনকবিস্তারিত…