জানুয়ারি, ২০২৬
কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
কালিগঞ্জ প্রতিনিধি। বহু জল্পনা কল্পনার পর অবশেষে কালিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কালিকাপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের নির্মাণ কাজ বিভিন্ন এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় উদ্বোধন করা হয়েছে। ১৯ জানুয়ারি সোমবার সকাল১০ টায় নির্মাণ কাজের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি,এম, রবিউল্লাহ বাহার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা মানব সম্পদ বিভাগের সভাপতি মাস্টার ইউসুফ আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন.. মাদ্রাসা সুপার মাওঃ ইদ্রিস আলী মাওঃ আব্দুর রউফ, মাওঃ আব্দুল মাজিদ মাওঃ নাজমুল আমান, মাস্টার আব্দুল হাকিম, মাস্টার মশিউর রহমান, মাস্টার হেলাল উদ্দিন, মাস্টার মাহফুজুর রহমান মাওঃবিস্তারিত…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনিছুর অসুস্থ, দোয়া কামনা
সাতক্ষীরা নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, সাতক্ষীরা নিউজ ডটকম এর প্রধান উপদেষ্টা, বিশিষ্টা সমাজ সেবক, আমেরিকান প্রবাসী মোঃ আনিছুর রহমান গাজী ভাই বাংলাদেশ থেকে স্বপরিবারে আমেরিকায় যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে কানাডায় জরুরী অবতরণ করে সেখানে এক হসপিটালে চিকিৎসাধীন আছেন। আজ রাতে তার হার্ট এর এনজিওগ্রাম করার কথা আছে। সাতক্ষীরা নিউজ পরিবারেরিপ পক্ষ থেকে আনিছুর ভায়ের আশু রোগমুক্তি কামনায় মহান আল্লাহু তায়ালার নিকট দোয়া করার জন্য পরিচিত সকলের প্রতি আকুল আবেদন জানাই।
কলারোয়ায় সংবাদপত্র পরিবেশক অহিদুজ্জামানের মৃত্যুতে শোক
কামরুল হাসান।। কলারোয়ায় সংবাদপত্র পরিবেশক জামান পত্র বিতানের স্বত্বাধিকারী অহিদুজ্জামানের মৃত্যুতে কলারোয়া প্রেস ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অহিদুজ্জামান (৭৮) বার্ধক্যজনিত কারণে গত শনিবার সকালে কলারোয়ার ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। প্রয়াত অহিদুজ্জামান সত্তর দশকের শুরু থেকে কলারোয়ায় পত্রিকা পরিবেশক হিসেবে সুশীল সমাজের কাছে অতি পরিচিতজন ছিলেন। শনিবার জোহরের নামাজের শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন: কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, সদস্য প্রবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, শেখবিস্তারিত…
ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল
নির্বাচন কমিশনের (ইসি) বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে ইসিতে আসেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্যবিস্তারিত…
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৩
ডেস্ক নিউজ :: মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান। স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় এলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেইবিস্তারিত…
ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও, জামায়াত বলেছে এখনও জোটের দরজা খোলা রয়েছে দলটির জন্য। শনিবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকের বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে এ কথা জানান। তিনি বলেন, ‘সবার জন্য জামায়াতের দরজা খোলা আছে।’ আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে মতবিরোধে ইসলামী আন্দোলন জোট ছেড়ে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে গত শুক্রবার। এর আগের দিন জামায়াত, এনসিপিসহ ১০ দল ২৫০ আসনে সমঝোতা ঘোষণা করে। পাঁচটি উন্মুক্তসহ ইসলামীবিস্তারিত…
নিরবে চলে গেলেন কলারোয়ার পত্রিকা পরিবেশক অহিদুজ্জামান
কামরুল হাসান।। নিরবে নিভৃতে চলে গেলেন কলারোয়া পত্রিকা জগতের এক কিংবদন্তি জামান পত্র বিতানের সত্ত্বাধিকারী অহিদুজ্জামান(৭৮)। তিনি বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ৭টার দিকে কলারোয়ার ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সদ্য প্রয়াত অহিদুজ্জামান ৭০ দশকের শুরু থেকে কলারোয়ায় পত্রিকা পরিবেশক হিসাবে সুশীল সমাজের কাছে অতি পরিচিতজন ছিলেন। তিনি নম্র-ভদ্র স্বভাবের সদালাপী ব্যক্তি হিসাবে সকলের কাছে পরিচিত। জীবনের পড়ন্ত দিনগুলোতেও তাঁকে পত্রিকা বিলি বন্টনের কাজে ব্যস্ত থাকতে দেখা যেত। ওহিদুজ্জামানের জামাতা কলারোয়া প্রেসক্লাবের সদস্য মনি পত্রবিস্তারিত…
২৫৩ আসনে ১১ দলীয় জোটের ৮ দলের প্রার্থী ঘোষণা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫৩ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দল। এর নাম দেওয়া হয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য।’ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত নয়টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে অনুষ্ঠিতব্য এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। তবে সংবাদ সম্মেলনে আসেনি জোটের আরেক শরিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঘোষিত তালিকা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ১৭৯ আসন ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০, খেলাফত মজলিসকে ১০, এলডিপিকে ৭, নেজামে ইসলামকে ২, এবি পার্টিকে ৩, বাংলাদেশ ডেভেলপমেন্টবিস্তারিত…
কলারোয়ায় একসাথে ১৩ কালভার্ট কেটে ফেলায় চলাচলে অবর্ণনীয় দুর্ভোগ
কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার পালপাড়া থেকে মুরারীকাটি হাইস্কুল অভিমুখী আরসিসি রাস্তা নির্মাণের নামে একসাথে ১৩টি কালভার্ট কেটে ফেলে রাখা হয়েছে। এতে করে মানুষ ও যানবাহনের চলাচল ভীষণভাবে বিঘ্নিত হচ্ছে। গত তিন মাস ধরে এইরূপ কেটে ফেলা অবস্থায় কালভার্টগুলো পড়ে রয়েছে। ফলে এই সড়কের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার মতো যানবাহন এই পথে এখন চলাচল করতে পারছে না। গত তিন মাস ধরে রাস্তা নির্মাণ কাজের কোন অগ্রগতি নেই। অথচ ১৩টি কালভার্ট কেটে ফেলে রাখা হয়েছে। কলারোয়া পৌরসভার প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, মুরারীকাটি পালপাড়া থেকে মুরারীকাটিবিস্তারিত…
কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন
কামরুল হাসান।। কলারোয়ায় বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কলারোয়া পৌরভবনের বিপরীতে অবস্থিত বিএনপির এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র গাজী আকতারুল ইসলাম। উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি সব ধরনের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেন। উপজেলাবিস্তারিত…


