ডিসেম্বর, ২০২৫
ব্রক্ষরাজপুরে শহীদ শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া
রুহুল কুদ্দুস :: ব্রক্ষরাজপুরে শহীদ ওসমান হাদীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আর এন মার্কেটে ব্রক্ষরাজপুর বাজার পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীর পরিচালনায় ভারতীয় আধিপত্যবাদী ফ্যাসিস্টদের গুলিতে নিহত জুলাই গনঅভ্যুত্থানে অন্যতম যোদ্ধা ও ইনকিলাব ক্লাবের মুখপত্র শরীফ ওসমান হাদীর মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্তিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার কর্মপরিষদ সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, সাবেক জেলা ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, সাতক্ষীরাবিস্তারিত…
খুলনায় এনসিপির বিভাগীয় প্রধানকে গুলি করেছে দুর্বৃত্তরা
ডেস্ক নিউজ :: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার (৪০) মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিক্যালের এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। জানা গেছে, গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাব।
আশাশুনিতে পুলিশের চেকপোস্ট ও টহল কার্যক্রম
এস,এম মোস্তাফিজুর রহমান।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশাশুনি থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোদার করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। থানা সূত্রে জানাগেছে,নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান ও ইন্সপেক্টর (তদন্ত) আবদুল ওয়াদুদ এর নির্দেশনায় এসআই আব্দুর রশিদ,এসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপড়া বাসস্ট্যান্ড এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক,প্রবেশপথ ও জনবহুল স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।বিস্তারিত…
আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন, কালো ব্যাচ ধারন ও দোয়া অনুষ্ঠান
আশাশুনি সদর প্রতিনিধি।। নিয়োগবিধি সংশোধন,বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন,শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে কালো ব্যাচ ধারন ও দোয়া অনুষ্ঠান করেছে উপজেলার স্বাস্থ্য সহকারীরা। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্মসূচী পালন করে। কর্মবিরতীর কারনে উপজেলার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র বন্ধ রয়েছে। ফলে বহু মা ও শিশু নিয়মিত টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত,প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে,নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানেরবিস্তারিত…
কবি নজরুলের সমাধি চত্বরে শহীদ হাদির দাফন সম্পন্ন
ডেস্ক নিউজ :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টার দিকে তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে হাদির মরদেহ ফ্রিজার ভ্যান থেকে কবর দেওয়ার উদ্দেশ্যে বের করা হয়। এরপর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পরিবারের সদস্যবিস্তারিত…
ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায়
ডেস্ক নিউজ :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। এক বার্তায় বলা হয়েছে, শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এরবিস্তারিত…
সাতক্ষীরায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ
ডেস্ক নিউজ :: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের খুলনা রোড মোড়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখান থেকে ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীকে হত্যার মাধ্যমে একটিবিস্তারিত…
খুলনায় সাংবাদিককে গুলি করে হত্যা
ডেস্ক নিউজ :: খুলনায় এবার নিহতের তালিকায় যুক্ত হলেন একজন গণমাধ্যমকর্মী। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ইমদাদুল হক মিলন (৪৫) নামের এক সাংবাদিককে নগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় দেবাশীষ বিশ্বাস (৩০) নামের আরো একজন আহত হন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ঘটনার পর তাদের দুজনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যতর চিকিৎসক এমদাদুল হক মিলনকে মৃত ঘোষণা করেন এবং দেবাশীষ বিশ্বাসকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সাংবাদিক ইমদাদুল হক মিলন খুলনার বর্তমান সময় নামের একটিবিস্তারিত…
ওসমান হাদি মারা গেছেন
ডেস্ক নিউজ :: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে। ওই পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড পেজে এ তথ্য নিশ্চিত করে লিখেছেন, ‘আমাদের ভাই হাদী রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদিবিস্তারিত…
কলারোয়ায় শিক্ষকমণ্ডলীদের মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা
কামরুল হাসান।। কলারোয়ায় জুনিয়র বৃত্তি পরীক্ষা, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহসহ নানা বিষয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। উপজেলা একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদিন। মতবিনিময় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলী, কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধানবিস্তারিত…


