কলারোয়ায় নবাগত ইউএনওর সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের শুভেচ্ছা বিনিময়

কামরুল হাসান।। কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের সাথে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কলারোয়া উপজেলা পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার এবং সাধারণ সম্পাদক নিশিত রায় চৌধুরীর নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। মতবিনিময় সভায় স্থানীয় মন্দিরসমূহের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। ইউএনও আরিফুল ইসলাম সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন