আশাশুনিতে পুলিশের চেকপোস্ট ও টহল কার্যক্রম

এস,এম মোস্তাফিজুর রহমান।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশাশুনি থানা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোদার করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 
থানা সূত্রে জানাগেছে,নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান ও ইন্সপেক্টর (তদন্ত) আবদুল ওয়াদুদ এর নির্দেশনায় এসআই আব্দুর রশিদ,এসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে চাপড়া বাসস্ট্যান্ড এলাকাসহ উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক,প্রবেশপথ ও জনবহুল স্থানে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান সাংবাদিকদের বলেন,এলাকায় কোনো ধরনের নাশকতা,বিশৃঙ্খলা কিংবা অবৈধ অস্ত্র পরিবহন না ঘটে সে লক্ষ্যে এই চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে। অভিযানে মোটরসাইকেল,প্রাইভেটকার ও গণপরিবহন তল্লাশির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আরো বলেন,নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে না পারে,সেজন্য নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে।শুক্রবার কাগজপত্র না থাকায় দু’টা মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আশাশুনিতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • আশাশুনির কাকবাসিয়ায় পাউবো’র বেড়ীবাঁধে ভয়াবহ ভাঙ্গন।। আতঙ্কে এলাকাবাসী
  • আশাশুনিতে পেট্রোল পাম্প পরিদর্শনে এমপি রবিউল বাশার
  • আশাশুনিতে গাঁজা গাছ সহ একজনকে গ্রেপ্তার-১
  • আশাশুনি ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল
  • আশাশুনিতে নবাগত ইউএনও সুজন দাশ গুপ্তের যোগদান
  • আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
  • আশাশুনিতে পেশাজীবি বিভাগের দায়িত্বশীল বৈঠক