কয়রায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা সদরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ, কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক তরুন কান্তি মন্ডল, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, মাষ্টার আঃ রউফ, জিএম নজরুল ইসলাম, শাহিদুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা-মেয়ে
নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার পাঁচ বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।বিস্তারিত…
পাবনায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতাসহ নিহত ২
পাবনার সদর উপজেলায় বিএনপি নেতা ও হাট ইজারাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯বিস্তারিত…


