শনিবার, আগস্ট ২৩, ২০২৫

 

অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি : স্টাফ বৃত্তি প্রকল্পের উদ্যোগে শিক্ষার মানন্নোয়নে সাতক্ষীরা সদরের অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও আর্থিক সহায়তা প্রদান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার (লেকভিউ)’র পদ্মা হলে স্টিউডেন্টস ট্যালেন্ট এ্যাসিস্ট্যানস ফোরাম (স্টাফ) সাতক্ষীরার আয়োজনে স্টাফ বৃত্তি প্রকল্প সাতক্ষীরার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী (খুলনা অঞ্চল ) মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা: আবুল খায়ের ও সাতক্ষীরা শহর জামায়াতের আমীরবিস্তারিত…


সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর সঠিক কারণ জানানোর আহবান প্রেস ইউনিটির

ডেস্ক নিউজ:: সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুর সঠিক কারণ জানানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রেস ইউনিটির নেতৃবৃন্দ। ২৩ আগস্ট প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ইউনিটির উপদেষ্টা এম শাহজাহান আলী, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, সমন্বয়ক চন্দন সেনগুপ্ত আরো বলেন, বাংলাদেশে সাংবাদিকদের বাক স্বাধীনতা অক্ষুন্ন রাখতে ব্যর্থ হয়েছে অতিতের সকল সরকারের মত অন্তবর্তী সরকারও। তাই এই সরকারের সবার আগে বাক স্বাধীনতা, সুষ্ঠু সংবাদ প্রবাহ অব্যাহত রাখতে ভূমিকা রাখা উচিৎ। তা না করলে সরকারের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ আগস্ট জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে বাংলাদেশ প্রেস ইউনিটি।


ঝুঁকিতে আইফোন ব্যবহারকারীরা, অ্যাপলের সতর্কবার্তা

আমরা অনেকেই মনে করি অ্যাপলের ডিভাইসগুলো সবচেয়ে নিরাপদ। কিন্তু সম্প্রতি একটি গুরুতর সাইবার সিকিউরিটি ঝুঁকি ধরা পড়েছে, যা এই ধারণাকে চ্যালেঞ্জ করছে। অ্যাপল ঘোষণা করেছে, আইফোন, আইপ্যাড এবং ম্যাক কম্পিউটার ব্যবহারকারীদের জন্য অবিলম্বে সফটওয়্যার আপডেট ইনস্টল করা অত্যন্ত জরুরি। কোন আপডেট এসেছে? অ্যাপল নতুন iOS 18.6.2, iPadOS 18.6.2 এবং macOS Sequoia 15.6.1 আপডেট প্রকাশ করেছে। এই আপডেট মূলত CVE-2025-43300 সিকিউরিটি ঝুঁকি মোকাবিলার জন্য আনা হয়েছে। সমস্যা কোথায় ছিল? অ্যাপল জানিয়েছে, একটি ম্যালিশিয়াস ইমেজ ফাইল প্রসেস করার সময় মেমোরি করাপশন হতে পারত। হ্যাকাররা এর সুযোগ নিয়ে ব্যবহারকারীর ডেটা চুরি বা ডিভাইসেরবিস্তারিত…


সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

্ল।পজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলাবদ্ধতায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী এলাকার ২ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রামসহ সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া মাঠপাড়া, উত্তর কাটিয়া, দক্ষিণ কাটিয়া, ৩ নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া,মিল বাজার, মাগুরা দাসপাড়া, ৫ নং ওয়ার্ডের কুখরালীবিস্তারিত…


বেনাপোল বন্দরে প্রথম চালানে ৩১৫ টন চাল আমদানি

বেনাপোল প্রতিনিধি : চলতি বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ভারত থেকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। শনিবার বন্দর থেকে চালের চালান খালাস হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১ টার দিকে ভারতীয় চালবোঝাই ৯টি ট্রাক বন্দরের ৩১ নম্বর ইয়ার্ডে প্রবেশ করে। চালের আমদানিকারক বেনাপোলের হাজী মুসা করিম অ্যান্ড সন্স। ওপার ভারতের পেট্রাপোল বন্দরে আরও চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। আমদানি কারক আব্দুস সামাদ বলেন, তিনি বানিজ্য মন্ত্রনালয় থেকে ৭ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৬ হাজার টন সিদ্ধ চাল ওবিস্তারিত…


তামাক বিরোধী ইয়ুথ মার্চের দাবি

তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী দ্রত পাস করতে হবে

ডেস্ক নিউজ :: তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সাথে বৈঠকের সিদ্ধান্ত বাতিল এবং তরুণ প্রজন্মকে তামাকের ছোবল থেকে সুরক্ষায় অবিলম্বে আইনের খসড়া সংশোধনী পাসের দাবিতে ‘ইয়ুথ মার্চ’ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ আগস্ট রাজধানীতে তামাকবিরোধী যুবসমাজের আয়োজনে কর্মসূচিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়। কর্মসূচিটি উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, “তামাক যে ক্ষতিকর তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আজকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে এখানে সমবেত হওয়া তরুণদের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি।” ইয়ুথবিস্তারিত…


ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল কে স্বাগত জানিয়ে কয়রা উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা ছাত্রদল ও কপোতাক্ষ কলেজ শাখার উদ্যেগে এই আনন্দ মিছিল অনু্ষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রদল নেতা ইমরান হোসেন,কপোতাক্ষ কলেজ শাখা ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত, তামিম আহমেদ, মোকলেস, নাজমুল হাসান, মেহেদি, শাহরিয়ার, খান সাহেব কোমরউদ্দীনবিস্তারিত…


শার্শায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে খায়রুল ইসলাম (৩৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীরা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্প্রতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর ২ টার দিকে শার্শার জেলে পাড়া-মান্দারতলা সড়কের পাশে ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকেবিস্তারিত…


পাবনায় আনসার ভিডিপি’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: পরিবেশ সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত

এ কে খান : পাবনা : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব বিস্তারের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পাবনায় শুরু হয়েছে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং আনসার ভিডিপি’র পাবনা জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বির সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি সাঁথিয়া উপজেলার নূরদহ আনসার ও ভিডিপি ক্লাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ক্লাবের সদস্য, ভাতাভোগী সদস্য-সদস্যা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় ১৫০টিবিস্তারিত…


সাতক্ষীরা ০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদ ও পূর্বের আসন ফিরে পেতে সংবাদ সম্মেলন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তীতে (৩০ জুলাই ২০২৫) সাতক্ষীরা-০৪ আসনের সীমানা নির্ধারণের প্রতিবাদে ও আশাশুনিকে সাতক্ষীরা-০৩ আসন হিসেবে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবীতে আশাশুনিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় আশাশুনি উপজেলা জামায়াতের পক্ষ থেকে আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তু্ষার লিখিত বক্তব্যে জানান, সাতক্ষীরা জেলার দক্ষিণাংশে অবস্থিত আশাশুনি ও শ্যামনগর উপজেলা বাংলাদেশ স্বাধীনের পর হতে ২০০৮ সালের আগ পর্যন্ত ২টি আসন ছিল। ১টি সংসদীয় এলাকা সাতক্ষীরা ৩ আশাশুনি আসনবিস্তারিত…