বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

 

সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জার্মান ভিত্তিক সংস্থা বিএমজেড ও ওয়েলহাঙ্গারহিলফি (ডবলুএইচএইচ) এর অর্থায়ণে ক্রিয়েটিভ পাথওয়েজ ও আনন্দ এর আয়োজনে “জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার (উপ সচিব) মাশরুবা ফেরদৌস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায়বিস্তারিত…


ঐক্যবদ্ধ থাকুন, মুখ দেখাদেখি যেন বন্ধ না হয় : তারেক রহমান

বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ আগস্ট) রাজাধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই- বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ আমি বিশ্বাস করি ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। এবিস্তারিত…


গাজায় ত্রাণের গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেল ২০ জনের

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। দখলদার বাহিনীর এক দিনের হামলায় প্রাণ গেছে আরও ১৩৮ ফিলিস্তিনির, আহত হয়েছেন ৭ শতাধিক। এরই মধ্যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আশার আলো হয়ে আসা ত্রাণবাহী গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। গাজা সিভিল ডিফেন্স সংস্থা জানায়, মঙ্গলবার (৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী ত্রাণবাহী গাড়িগুলোকে একটি অনিরাপদ সড়ক দিয়ে পাঠায়। এর মধ্যে একটি ট্রাক মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ জনতার ওপর উল্টে পড়ে। বুধবার (৬ আগস্ট) প্রকাশিত খবরে বলা হয়, খাদ্য সংকটে থাকা হাজার হাজার মানুষ ত্রাণ সহায়তার আশায় সেখানেবিস্তারিত…


কয়রায় অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষনে ট্যাংকি বিতরণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সুপেয় পানি সংরক্ষণের জন্য ৩০ টি দরিদ্র পরিবারের মাঝে ১,হাজার লিটারের পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থার ‘সৃজন’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নেটজ বাংলাদেশ ও বিএমজেড-এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। সোমবার বিকাল ৪টায় উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলে এই পানির ট্যাংকি বিতরণ করা হয়। এসময় ট্যাংকি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্ল্যাহ আল বাকী। বিশেষ অতিথী ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইস্তিয়াক আহমেদ, অগ্রগতি সংস্থার প্রকল্প ব্যাবস্থাপনা পরিচালক রিয়াজ রিয়াজ আহমেদ, মোঃ আঃ সালাম,রিপনবিস্তারিত…


এন্ট্রি-লেভেল ফোন এক্স৫বি সিরিজের ওপর সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে

নিউজ ডেস্ক :: যারা স্বল্প বাজেটে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য দুর্দান্ত ঘোষণা দিয়েছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি তাদের এন্ট্রি-লেভেল ফোন এক্স৫বি সিরিজের ওপর সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে। বাজেট-বান্ধব এ দু’টি মডেল – এক্স৫বি প্লাস এখন ১২,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ১০,৯৯৯ টাকায়, আর এক্স৫বি পাওয়া যাচ্ছে ১০,৯৯৯ টাকার বদলে ৯,৯৯৯ টাকায়। এক্স৫বি সিরিজের স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরমেন্স। স্মার্টফোনগুলোতে রয়েছে ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সুবিশাল ব্যাটারি। অনার ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, ১০০০ বার চার্জের পরেও ৮৫ শতাংশ কার্যক্ষমতা বজায়বিস্তারিত…


ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র‌্যাংক ব্যাজ পরিধান

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান ০৬ আগস্ট বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের কনফারেন্স রুমে এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের উদ্দীপনা ও আনন্দের পাশাপাশি ছিলো এক গৌরবময় পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রাবিস্তারিত…


স্থায়ী সমাধানে গেট সংস্কার ও খাল খনন জরুরী

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা ও কয়রা উপজেলার ৪ ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে মিনহাজ নদী পরিদর্শন করেছেন প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি টিম। সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম তত্ত্বাবধানে টিমটি বুধবার সকালে মিনহাজ নদী পরিদর্শন এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত এবং সমাধানে করণীয় বিষয় নির্ধারণ করেছেন। খাল খনন ও স্লুইচ গেট সংস্কার সহ নির্ধারিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন হলে বৃহৎ এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধান হবে বলে মনে করছেন পরিদর্শন টিম। উল্লেখ্য উপজেলার বদ্ধ নদ-নদীর মধ্যে ঐতিহ্যবাহী মিনহাজ অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী। পাইকগাছা ও কয়রার ৪ ইউনিয়নের মধ্যবিস্তারিত…


আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপুর্তি পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাস’র বিজয় র‌্যালী

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাসাস’র উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপুর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ৬ আগষ্ট বুধবার বিকেল সাড়ে ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের নেতৃত্বে এক বিশাল বিজয় র‌্যালী শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির বিজয় র‌্যালীতে অংশগ্রহণ করেন। এসময় বিজয় র‌্যালীতে উপস্থিত ছিলেন, জেলা জাসাস ‘র সদস্য সচিব মো. ফারুক হোসেন, সদর উপজেলা জাসাস ‘র আহবায়ক মোঃ আব্দুল কাদের, সদস্য সচিব সাদাত হোসেন, পাটকেলঘাটবিস্তারিত…


শিক্ষানুরাগী আবুল হোসেনের ইন্তেকাল

সাতক্ষীরা প্রতিনিধি: দৈনিক সংগ্রাম পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাসের আপন ফুপাতো ভাই তালা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফারুক হোসেনের পিতা আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৬২ বছর। ৫ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বিষুকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি একজন সদালাপী, দায়িত্বশীল এবং শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। শিক্ষকতা জীবনে তিনি অগণিত ছাত্র—ছাত্রীকে আলোর পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৬ আগষ্ট তালার মাগুরাবিস্তারিত…


বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন কলারোয়ার বৃহৎ সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব এর নিজস্ব বাসভবনে এ সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান লালটু, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম,এ আজিজ, সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহা:আসাদুজ্জামান ফারুকী, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজউদ্দীন রিপন, নির্বাহী সদস্যবিস্তারিত…