বুধবার, আগস্ট ১৩, ২০২৫

 

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম- উপমহাপরিচালক

এ কে খান ও গোলাম মোস্তফা রাঙ্গা।। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য সবুজ বনায়নের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ রোপণের মাধ্যমে এ সবুজ বনায়ন গড়ে তুলতে হবে। শুধু বৃক্ষ রোপণ করলেই হবেনা। রোপনকৃত বৃক্ষগুলো নিজের সন্তানের মত পরিচর্যা করতে হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, বিভিএম, পিভিএমএস, বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে উপযুক্ত কথাগুলি বলেন। রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি’র প্রশিক্ষণ কেন্দ্রে ১২ আগষ্ট বৃক্ষ রোপণ কমসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে একটি র‍্যালি, আলোচনা সভা,বিস্তারিত…


কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাবেক ইউপি সদস্যর সংবাদ সম্মেলন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রার মিথ্যা অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কয়রা সদর ইউনিয়ানের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম। বুধবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ১২ আগস্ট কয়রা উপজেলা প্রেসক্লাবে ১নং কয়রা মাঝের আইট গ্রামের আনিছুর রহমান আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যে অভিযােগ করেছে তা সঠিক নয়। অভিযােগটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট। ওই ধরনের কোন কাজের সাথে আমি সম্পৃক্ত নেই। আমি উক্ত ওয়ার্ড থেকে বার বার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। সে জন্য প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তায় ইর্ষানিতবিস্তারিত…


সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার কপিলমুনিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মামভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৩ আগস্ট বেলা ১১ টার সময় কপিলমুনি প্রেসক্লাবের আয়োজনে কপিলমুনি বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি এইচএম শফিউল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ,বিস্তারিত…


ঝাউডাঙ্গা ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন এলাকা পরিদর্শন

ঝাউডাঙ্গা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের নেতৃত্বে গত বরিবার বিকাল ৪ টায় একটি প্রতিনিধি দল অত্র ইউনিয়নের জলাবদ্ধতা সৃষ্টির গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি শনাক্ত ও নিরসনের উপায় খুঁজতে সরজমিনে পরিদর্শন করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আবু বিল্লাল হোসেন, ইউ.পি সদস্যবৃন্দ, অত্র ইউনিয়ন জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারী আবু মুছা, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মাও.মহিদুল ইসলাম, বিএনপি নেতা মোঃ কায়েস আলী, বাজার কমিটি জয়েন্ট সেক্রেটারী মোকলেছুরবিস্তারিত…