বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫
আশাশুনিতে ২৮টি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মাছ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য দপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম পরিচালনা করে। এরই আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩ কেজি কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন, সামাজিক সংহতি এবং তরুণ নেতৃত্ব বিকাশের বার্তা ছড়িয়ে দিয়ে সাতক্ষীরায় শেষ হলো দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট ২০২৫। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ । দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআই-১ হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল,সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান,টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান ,জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, উপসহকারী পরিচালক (ফায়ার সার্ভিস) দেওয়ান সোহেল রানা,বিস্তারিত…
সাতক্ষীরার নলতা শরীফ রওজা মোড়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার নলতায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফিতা কাটা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর নলতা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে বাদ আসর নলতা শরীফ রওজা মোড় এলাকায় লেকভিউ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এবং লেকভিউ’র ম্যানেজিং ডিরেক্টর শেখ তানজিম কালাম তমাল’র সঞ্চালনায় ফিতা কেটে লেকভিউ সুইটস্ এন্ড বেকারী নলতা শাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন বিল্লাহ,বিস্তারিত…


