সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

্ল।পজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলাবদ্ধতায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস অফিস এলাকায় অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ট্রি অফ লাইফ সংস্থার আয়োজনে জলাবদ্ধতায় পানিবন্দী এলাকার ২ হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সহায়তা হিসেবে সাতক্ষীরা সদরসহ তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আসাম নগর, হরিনখোলা গ্রামসহ সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া মাঠপাড়া, উত্তর কাটিয়া, দক্ষিণ কাটিয়া, ৩ নং ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পশ্চিমপাড়া,মিল বাজার, মাগুরা দাসপাড়া, ৫ নং ওয়ার্ডের কুখরালী এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
খাদ্য সহায়তা হিসেবে ছিল, চাল ১০ কেজি, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিড়া ১ কেজি, পাটালি ১ কেজি,আটা ১ কেজি, গায়ে মাখা সাবান ১টি, কাপড় কাঁচা পাউডার ১ কেজি।
ট্রি অফ লাইফ সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজা’র তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক জয় মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন,বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম প্রমুখ। উল্লেখ্য, ট্রি অফ লাইফ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতি বছর বিভিন্ন সময়ে সহযোগিতা করে আসছে।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল