বুধবার, আগস্ট ৬, ২০২৫
ট্রাম্পের হুমকিতে বাড়তে পারে আইফোন ও তেলের দাম
বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার শিকার রাশিয়া, তা সত্ত্বেও এখনো তারা ব্যাপক পরিমাণের জ্বালানি সম্পদ ব্যবহার করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তনের আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন যদি আগামী শুক্রবারের (০৮ আগস্ট) মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাশিয়া রাজি না হয় হলে তাদের সঙ্গে এখনো বাণিজ্য করছে এমন যে কোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে। এই সেকেন্ডারি শুল্ক অনুযায়ী, এসব দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির সময় শতভাগ কর আরোপ করা হবে। তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত। বর্তমানে চীন, ভারত ওবিস্তারিত…
আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার (০৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে,গত ৩০ জুলাই পলাতক ২৪ আসামির পক্ষে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স মামলা থেকে অব্যাহতির চেয়ে শুনানি করেন। এদিন এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে আজই ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরাবিস্তারিত…
ল্যাপটপ চার্জে রেখে ব্যবহার করা কি ঠিক?
ডেস্কটপ কম্পিউটারের জায়গা করে নিয়েছে ল্যাপটপ। এখনকার দিনে নানা কাজ এই যন্ত্র দিয়ে করা হয়। অনেকেই দিনের বেশিরভাগ সময় ধরে ল্যাপটপে কাজ করেন এবং সেটি চার্জে থাকাকালীনও ব্যবহার করেন। কিন্তু একটা প্রশ্ন প্রায় সকলের মনেই ঘোরে—ল্যাপটপ চার্জে থাকাকালীন ব্যবহার করা কি নিরাপদ? এই প্রশ্নের উত্তর জানতে জেনে নেওয়া যাক বিশেষজ্ঞদের মত। ফোনে যেমন নিষেধ, ল্যাপটপেও কি তেমন? মোবাইল ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে ফোন দ্রুত গরম হয়ে যায় এবং কখনও কখনও বিস্ফোরণের মতো ঘটনাও ঘটে। তবে ল্যাপটপেও কি একই নিয়ম প্রযোজ্য? বিশেষজ্ঞরা কীবিস্তারিত…
নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না: মির্জা ফখরুল
নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানা যায়, প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিকবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতের বিশাল বিক্ষোভ
আগামির বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ: মুহা: আব্দুল খালেক
সাতক্ষীরা প্রতিনিধি :: জুলাই—আগস্ট’২০২৪ ছাত্র—জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সাতক্ষীলায় জামায়াতের উদ্যোগে গণ মিছিল আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, তুফান মোড় হয়ে বড়বাজার সড়কের মধ্য দিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটি বিকাল ৫টা ১০ মিনিটে শুরু হয়ে ১৫মিটি পর মিছিলটির শেষ প্রান্তের সাথে মিশে যায়। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে শতশত মানুষ এ মিছিলে অংশ নেয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক মিছিলটির নের্তৃত্ব দেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষবিস্তারিত…
কলারোয়াতে জামায়াতের স্মরণকালের গণমিছিল অনুষ্ঠিত
কলারোয়া প্রতিনিধি :: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়াতে স্মরণকালের বড় গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগষ্ট) মিছিলটি বিকাল ৪টায় কলারোয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সংগঠনটির দলীয় অফিসে এসে শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। মিছিলে তিনি হাত নেড়ে উপস্থিত জনতার উদ্দেশে অভিবাদন জানান। উৎসুক জনগণের মধ্যে তখন একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়। গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “জুলাই আন্দোলনের মূল দাবি ছিল একটিবিস্তারিত…


