রবিবার, আগস্ট ৩, ২০২৫

 

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. ওমর ফারুক খান নিয়োগ পেয়েছেন। রোববার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংক তার নিয়োগে আনুষ্ঠানিক অনাপত্তি দেয়। ব্যাংকটির সাবেক এমডি মুহাম্মদ মুনিরুল মওলার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় চলতি বছরের মে মাসে তাকে অপসারণ করা হয়। এরপর থেকেই এমডির চলতি দায়িত্ব পালন করছিলেন ওমর ফারুক খান। জানা গেছে, গত ১০ জুলাই ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তাকে নিয়মিত এমডি হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য আবেদন করে। ২৪ জুলাই কেন্দ্রীয় ব্যাংকে তার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। প্রয়োজনীয়বিস্তারিত…


গাজায় এক বস্তা আটার জন্য চলে যেতে পারে জীবন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধার্থ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিচ্ছেন। সেখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এক বস্তা আটার জন্য চলে যেতে পারে নিজের জীবনও। হামজা জোদা নামে এক ব্যক্তি রোববার (৩ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “আমি আটার বস্তা আসার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমাদের মাত্র বলা হলো আটা শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে চলে যেতে বলেছে। আমাদের কোনো উপায় নেই ফিরে যেতে হয়েছে।” তিনি গাজার মোরাগ এলাকায় ত্রাণের জন্য গিয়েছিলেন। গাজার এ বাসিন্দা আরও বলেন, “এটি একটি অপরাধ, ভয়াবহ। এটি জীবন মৃত্যুর বিষয়। পরিস্থিতি অনেক বেশি ভয়ঙ্কর। এখানে ইসরায়েলিদেরবিস্তারিত…


সাতক্ষীরার বাবুলিয়ায় মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় ১১ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে শেখ শহিদুল ইসলাম (৫৫) নামের এক পোস্টমাস্টারকে আটক করে আইন-শৃংখলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। আটক পোস্টমাস্টার শেখ শহিদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে। রবিবার (৩ আগস্ট) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া পোস্ট অফিসে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। বাবুলিয়া গ্রামে শিশুর পিতার বাড়ি। তার পিতার সাথে মায়ের বিচ্ছেদ হলে তার মা পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। প্রায়বিস্তারিত…


সাতক্ষীরায় শহীদ আসিফ পাঠাগার উদ্বোধন: নতুন আলোয় আলোকিত হলো শিক্ষা ও সংস্কৃতির চর্চা

মাসুদ রানা, সাতক্ষীরা: আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “শহীদ আসিফ স্মৃতি পাঠাগার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন। স্থানীয় শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পাঠাগারটি নতুনভাবে যাত্রা শুরু করল শিক্ষা, জ্ঞান ও মানবিক চেতনার বিকাশে। রবিবার (৩ আগস্ট) সাতক্ষীরা সরকারি কলেজ লাইব্রেরী রুমে দুপুর ১ টা ৩০ মিনিটে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগার উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ নোমান হোসেন নয়ন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রমবিস্তারিত…


সৌদিতে ব্যাপক ধরপাকড়, ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (৩ আগস্ট) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদিজুড়ে চলমান ধরপাকড় অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। গত এক সপ্তাহে দেশজুড়ে অভিযান চালিয়ে ২২ হাজার ১৪৭ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সৌদি আরবেরবিস্তারিত…


এনসিপির ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় শহীদ মিনারে এনসিপি আয়োজিত এক সমাবেশে এ ইশতেহার ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের দলের জন্ম, এনসিপির জন্ম, আমাদের সকল শ্রম, আপনাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার জন্য। আপনাদের অভিযোগ-অনুযোগ, প্রত্যাশা আমাদের ভাবনাকে করেছে গভীর, আমাদের লক্ষ্যকে করেছে সমৃদ্ধ। তাই ঠিক একবছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এনসিপির ২৪ দফা ইশতেহারে যা আছে– ১। নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিকবিস্তারিত…


পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদের কুল থেকে ৭০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল আনুমানিক ৯ টার দিকে স্থানীয় এক নৌকা চালক লাশটি উপজেলার দেবদুয়ার ধরম পীরের মাজারের পাশে কপোতাক্ষ নদের পশ্চিম কুলে দেখতে পায়। তিনি পাশে বসবাসরত আবাসনের বাসীন্দাদের লাশের খবরটি জানান। তারা সেখানে যেয়ে লাশটি সনাক্ত করার চেষ্টা করেন। কিন্তু সেটা বিবস্ত্র অবস্থায় উপড় করা অবস্থায় থাকায় তারা সনাক্ত করতে পারেনি বলে জানান। এরপর স্থানীয়রা দুপুর ১২ টার দিকে থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। পরে নৌ-পুলিশকে সংবাদবিস্তারিত…


কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফসহ মাদক কারবারি আলী হোসেন’কে গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ০৩ আগস্ট ২০২৫, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ০১ নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা এর নেতৃত্বে একটি চৌকস টিম নাগেশ্বরী পশ্চিম রামখানা এলাকার মাদক কারবারি মোঃ আলী হোসেন (৩২) কে ০৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন পশ্চিম রামখানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফবিস্তারিত…


৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াতে ইসলামী। এ গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২০২৪ জুলাইয়ের ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী ৫ আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছি। গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিসহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামায়াতে ইসলামীর সকল জেলা ও মহানগরী সংগঠনেরবিস্তারিত…


কক্সবাজারে ট্রেনের ধাক্কায় নিহত ৪

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিঅটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ধলিরছরা এলাকার রশিদ নগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি তদন্ত মোহাম্মদ ফরিদ। নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা ও তার শিশু সন্তান। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নর ধলিরছরা এলাকায় রেল ক্রসিংয়ে সিএনজি উঠে পড়ায় কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি ধাক্কা দিয়ে সিএনজিকে টেনে হিঁচড়ে দীর্ঘ এক মাইলেরও বেশি পথ টেনে নিয়ে যায়।বিস্তারিত…