জুন, ২০২৫

 

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ জুন) কলারোয়া থানাধীন মাদরা, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। মঙ্গলবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি দখলের মোড় নামক স্থান থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ও চান্দা নামক স্থান থেকে ৬৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ওবিস্তারিত…


অসুস্থ সিয়ামকে দেখতে যান বিএনপি নতা আক্তারুল ইসলাম

এম এ আজিজ নিজস্ব প্রতিনিধিঃ সরকার নিবন্ধিত আওয়ার নিউজ বিডি এর নিজস্ব প্রতিবেদক ও কলারোয়া নিউজের নিজস্ব প্রতিনিধি এবং কলরোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য অসুস্থ্য সানবীম করিম সিয়ামকে দেখতে যান সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম। সোমবার (২৩ জুন) রাতে তার বাড়িতে সিয়ামকে দেখতে গিয়ে সুস্থতা কামনা করেন আক্তারুল ইসলাম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জাসাসের আহবায়ক আব্দুস সামাদ মিলন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম এ আজিজ, কলরোয়া পৌর শ্রমিক দলের আহ্বায়ক মোজাম হোসেন প্রমুখ। উল্লেখ্য গত ০৮/০৬/২৫ ইং রবিবার হেলাতলাবিস্তারিত…


কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুল হাসান।। কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ৮ বছর বয়সের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া আছমিন মিতু (৮) নামের ওই শিশু একই গ্রামের আব্দুল হামিদের পুত্র মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আলির একমাত্র মেয়ে। মিতু হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মিতু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। অনেকক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে না আসায় স্বজনরা পুকুরে খোঁজ করতে যান। এ সময় ওই পুকুরে নামার বাঁশের সিঁড়ির নিচে পানিতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।বিস্তারিত…


কলারোয়ার কেঁড়াগাছিতে সাবেক সংসদ সদস্য হাবিবের মসজিদ উদ্বোধন

কামরুল হাসান।। কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি খালধার আহলে হাদিস জামে মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন করেছেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের দ্বিতীয় তলা উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এর আগে তিনি মসজিদ প্রাঙ্গণে একটি নারকেল গাছের চারা রোপণ করেন। এসসয় মুসল্লিদের উদ্দেশ্য হাবিবুল ইসলাম হাবিব বিশ্ব মুসলিম উম্মার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। কেঁড়াগাছির সাবেক ইউপি সদস্য ও মসজিদ কমিটির উপদেষ্টা এসএম তৌহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ.সভাপতি ও সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেকবিস্তারিত…


বিশিষ্ট সাংবাদিক খালেদ মাসুদ রনিকে ইউকে প্রবাসী বিশ্বনাথ কমিউনিটির সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সাংবাদিক খালেদ মাসুদ রনিকে ইউকে প্রবাসী বিশ্বনাথ কমিউনিটির সংবর্ধনা নিউজ টুয়েন্টিফোর টিভির যুক্তরাজ‍্য প্রতিনিধি এবং ইক্বরা বাংলা টিভি ইউকের চীফ রিপোর্টার ও বাংলাপেইজ টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক খালেদ মাসুদ রনিকে লন্ডনে প্রবাসী বিশ্বনাথবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্তির জন্য গত ১৭ জুন বিকালে লন্ডন এন্টারপ্রাইজ স্কুল হলরুমে এ সংবর্ধনা প্রধান করা হয়। বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ‍্যক বিশিষ্টজনদের উপস্থিতে অনুষ্টানের শুরুতে সংবর্ধিত অতিথিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল এবং ক্রেষ্ট প্রদান করা হয়।বিস্তারিত…


প্রায় সকল দলই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তনে আগ্রহী : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কমিশনের সঙ্গে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো দ্বিতীয় পর্যায়ের আলোচনা চলাকালে সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বিদ্যমান রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটিকে পরিবর্তন করে নতুন পদ্ধতি প্রণয়নের বিষয়ে তাদের মত প্রদান করেছে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনার চতুর্থ দিন শেষে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি একথা বলেন। আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আলোচনার ফলে প্রায় সকল রাজনৈতিক দল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি পরিবর্তন বিষয়ে একমত হয়েছে। তারা বলেছেন যে বিদ্যমান ৪৮(১) অনুচ্ছেদ এর পরিবর্তন করতে হবে। তবে পরিবর্তিত ও সংশোধিত ব্যবস্থাবিস্তারিত…


যশোরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে আরও একজন করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তথ্য নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডাক্তার রবিউল ইসলাম তুহিন। ইউসুফ মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনিজনিত সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৪ জুন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরাবিস্তারিত…


দুর্যোগকালিন সময়ে লিঙ্গ-ভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকারের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দুর্যোগকালিন সময়ে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় উপজেলা ডিজিটাল কর্ণারে এডভোকেসি সভায় সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলাবিস্তারিত…


কলারোয়া সীমান্তে ভারতীয় পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও ইমিটেশন আংটি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (১৮ জুন) কলারোয়া থানাধীন মাদরা, কাকডাঙ্গা, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বুধবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি নামক স্থান থেকে এক লাখ ৩৪ হাজার ৭শ৬০ টাকার ভারতীয় শাড়ি ও ইমিটেশন আংটি উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের রাজপুর ও চান্দা নামক স্থান থেকে ১লাখ ৪০বিস্তারিত…


আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্পের অহিতকরণ সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম প্রকল্পের অহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসূচি (WFP) এর সার্বিক সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজ্বী আবু দাউদ ঢালী, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, শ্রীউলা ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দীনবিস্তারিত…