বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫

 

কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

কামরুল হাসান।। কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে ৩১ কোটি ৬৬ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লক্ষ ২০ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৯৫ লক্ষ টাকা। সবমিলিয়ে ৩১ কোটি ৬৬ লক্ষ ২ হাজার ৫শ ১৩ টাকা ৫০ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক বাজেট ঘোষণাপূর্ব বক্তব্যে কলারোয়া পৌরসভার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌরসভার ব্যাপকবিস্তারিত…