শুক্রবার, জুন ২৭, ২০২৫
কলারোয়ায় উৎসবমুখরতায় রথযাত্রা
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে চাই…..সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সকলের পাশে থেকে সব ধরনের সেবা দিতে চাই। সনাতন ধর্মাবলম্বীদের সকল ধর্মীয় উৎসব আয়োজনে সহায়তার পাশাপাশি পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন, সকল ধর্মের মানুষের উৎসবে আমরা শরিক হতে চাই। আনন্দ আমরা ভাগাভাগি করে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে চাই। এটাই চিরায়ত সংস্কৃতি। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই বন্ধন আমরা অটুট রাখতে চাই। শুক্রবার কলারোয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পৃথক দুটি রথযাত্রা উৎসবের অনুষ্ঠানে প্রধানবিস্তারিত…
আশাশুনিতে ব্যবসায়ী সংগঠন আই বি ডব্লিউ এফ’র ঈদ পুনর্মিলনী
আশাশুনি (সাতক্ষীরা)সংবাদদাতা।। আল্লাহ্ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন,সুদকে হারাম করেছেন। টাকা মাত্র ১০ হাজার খুলবে ব্যবসার দার এই শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে ব্যবসায়ী সংগঠন” ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(IBWF)”এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আশাশুনি উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল খায়ের’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জোনাল সভাপতি খান মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ,সেক্রেটারী কামাল হোসেন,জেলা উপদেষ্টা এ্যাড.আব্দুস সোবহান মুকুল,উপজেলা উপদেষ্ঠা মাওঃ নুরুল আবছার মুরতাজা,উপজেলাবিস্তারিত…


