রবিবার, জুন ২৯, ২০২৫

 

কলারোয়ায় ধানদিয়ায় ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করেন—সাবেক এমপি হাবিব

কামরুল হাসান।। কলারোয়ার ধানদিয়া রয়েল যুব সংঘের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুলবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ধানদিয়া ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কলারোয়ার সরসকাটি ফুটবল একাদশ ও সাতক্ষীরা সদরের মুকন্দপুর ফুটবল একাদশ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। খেলাটি প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের দুই মিনিট থাকতে সরসকাটি ফুটবল একাদশ একটি গোল করে তাদের দলকে জয়ের বন্দরে পৌছে দেয়। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় সরসকাটি ফুটবল একাদশ ১-০বিস্তারিত…


অভিষেকেই ৬১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই দারুণ এক কীর্তি গড়লেন লুয়ান ড্রে প্রিটোরিয়াস। সাদা পোশাকে খেলতে নেমেই রঙিন শুরু এই প্রোটিয়া ব্যাটারের। দুর্দান্ত সেঞ্চুরিতে ৬১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর দিন ১১২ বলে তিন অঙ্ক স্পর্শ করেন প্রিটোরিয়াস। ১৯ বছর ৯৩ দিন বয়সে মাইলফলকটি ছুঁয়েছেন তিনি। তার চেয়ে কম বয়সে প্রোটিয়াদের হয়ে আর কেউই টেস্টে সেঞ্চুরি করতে পারেনি। তাই দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান এখন তিনিই। এতদিন রেকর্ডটি ছিল দেশটির কিংবদন্তি ব্যাটার গ্রায়েম পোলকের দখলে। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭বিস্তারিত…


সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৩ হাজার ৫৩২ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (২৮ জুন) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়, আবাসিক আইন লঙ্ঘনের জন্য ৭ হাজার ৯০৩ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টায় ৩ হাজার ৭৪৪ জন এবং শ্রম-সম্পর্কিত সমস্যার জন্য আরও ১ হাজার ৮৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬৭ শতাংশ ইথিওপিয়ান, ৩১ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন। এসপিএ আরও জানিয়েছে, সৌদি থেকে প্রতিবেশী দেশগুলোতে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩৪বিস্তারিত…


পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন নয় : ইসলামী আন্দোলনের আমির

দেশের মানুষ পিআর (সংখ্যানুপাতিক) ব্যবস্থার পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই। শনিবার (২৮ জুন) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জাতীয় মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ১৯৭২ সালের সংবিধান জনগণের বিশ্বাস ও আশা-আকাঙ্ক্ষার পরিপন্থী। এই সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে। আজ দরকার রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা। জুলাই অভ্যুত্থান শুধুমাত্র শাসক পরিবর্তনের জন্য ছিল না, এটি ছিল একটি রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলন। তিনিবিস্তারিত…