মে, ২০২৫

 

কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৫ মে) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা ও মাদরা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। রোববার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী কেঁড়াগাছি ও গাড়াখালি থেকে পৃথক অভিযানকালে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেন। অপরদিকে মাদরা বিওপির সদস্যরা সীমান্তের ভাদিয়ালি থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। তবে উদ্ধারবিস্তারিত…


কলারোয়ায় ইনকিলাব সংবাদদাতা আ.হামিদ মৃত্যুবরণ করেছেন

কামরুল হাসান।। দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা সংবাদদাতা অ্যাডভোকেট আব্দুল হামিদ (৭০) আর নেই। শনিবার (২৪ মে) সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোটভাই সোনাবাড়িয়া হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ বাবু জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ার গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালেবিস্তারিত…


কলারোয়ার সরসকাটি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক শওকত আলীর স্ত্রী বিয়োগ

কামরুল হাসান।। কলারোয়ার সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শওকত আলীর সহধর্মিণী ফিরোজা খাতুন (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়ি উপজেলার যুগিখালী ইউনিয়নের তরুলিয়া গ্রামে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মা নামাজের পর মরহুমার নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মাওলানা ওসমান গনি। জানাজায় অংশ নেন বিএনপির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা-১ তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, মরহুমার স্বামী মাস্টার শওকত আলী, বড় জামাতাবিস্তারিত…


কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধসহ বিভিন্ন পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ, শাড়ি, বোরকা ও পেঁয়াজ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (২২ মে) ঝাউডাঙ্গা বিশেষ বিওপি এবং কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, হিজলদি, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। বৃহস্পতিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা বিশেষ বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন গোপিনাথপুর নামক স্থান থেকে ৭০ হাজার ভারতীয় ওষুধ উদ্ধার করেছেন। কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে ৪৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধারবিস্তারিত…


আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান।। চার দফা দাবীতে আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আশাশুনি থানা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম লিংকনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তুলসী চন্দ্র পাল,সদস্য রাসেদ সরোয়ার রানা,আব্দুল কাইয়ুম বাপ্পি,মাসুম বিল্লাহ সায়েম, হাফিজুল ইসলাম,আলিমুজ্জামান নাইম,নজরুল ইসলাম সানা,নুরুজ্জামান,আবুল কালাম সহ আশাশুনি উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিস্টস সমিতির কর্মকর্তা ও সদস্যবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে নিম্নোক্ত চার দফাবিস্তারিত…


সড়ক দুর্ঘটনায় আহত ধর্মীয় শিক্ষক মাওলানা আঃ ছাত্তার সকলের সহযোগিতায় বাঁচতে চায়

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত কয়রার ধর্মীয় মক্তব শিক্ষক মাওলানা আঃ ছাত্তার সকলের সহযোগিতা বাঁচতে চায়। তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের দরকার। যা তার অসহায় পরিবারের পক্ষ থেকে জোগাড় করার কোন উপায় নেই। তার পরিবারের পক্ষ থেকে সমাজের সকল শ্রেনী পেশার লোকজনদের নিকট সাহায্যর আবেদন জানানো হয়েছে। মাওলানা আঃ ছাত্তার গত ১৭ মে ডুমুরিয়ায় এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়। তার ২ হাত ভেঙে গেছে, ২ পায়ের অবস্থা খুবই খারাপ। মাথায় প্রচন্ড আঘাতজনিত কারনে রক্তক্ষরণ হয়। তার মাথায় ১৩ টি সেলাই দেওয়া হয়েছে। ঐ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়।বিস্তারিত…


কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুদফায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এসএমসির সভাপতি কে, এম আশরাফুজ্জামান পলাশ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ষষ্ঠ থেকে অস্টম শ্রেণির অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা। সমাবেশের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। অভিভাবক সমাবেশে শিক্ষার্থী ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ ও মোবাইল ব্যবহারে সতর্কতাসহ নানা বিষয়ে আলোকপাত করেন শিক্ষক-অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অভিভাবক খোরদো এমবিস্তারিত…


কলারোয়া সীমান্তে ভারতীয় মদ ও ওষুধসহ পণ্য উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ওষুধ, শাড়ি ও বোরকা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৯ মে) ঝাউডাঙ্গা বিশেষ বিওপি এবং কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, মাদরা ও চান্দুড়িয়া বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। সোমবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ঝাউডাঙ্গা বিশেষ বিওপির সদস্যরা অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি নামক স্থান থেকে ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন। কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক তিনটি অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি ও গাড়াখালি থেকে ২ লাখ ৭৯ হাজার টাকা মূল্যেরবিস্তারিত…


চুল পড়া কমায় করলা, কীভাবে ব্যবহার করবেন?

গরমকালে প্রায় সবার ঘরে নানা ধরনের সবজির সঙ্গে করলা থাকে। তিতা স্বাদের এই সবজিটি ভাজি বা তরকারি দুইভাবেই খাওয়া হয়। শরীরের জন্য করলা ভীষণ উপকারি। এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কম-বেশি সবাই জানেন। জানলে অবাক হবেন, চুলের জন্যও করলা কিন্তু উপকারি। অনেকেই চুল সংক্রান্ত সমস্যায় নাজেহাল। চুল পড়া, চুল রুক্ষ হয়ে যাওয়া, খুশকি— সমস্যার শেষ নেই। এসব সমস্যা সমাধানে শ্যাম্পু, ঘরোয়া টোটকা, শৌখিন প্রসাধনী ব্যবহার করেন। তবুও চুল পড়ার সমস্যা থেকে নিষ্কৃতি মেলে না। এবার চুল পড়া কমাতে ব্যবহার করতে পারেন করলা। কীভাবে? চলুন জানা যাক- চুলের জন্য কেন উপকারী করলা:বিস্তারিত…


এআই প্রযুক্তি বাড়াচ্ছে সাইবার হামলার আশঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত উন্নতির ফলে আগামী কয়েক বছরের মধ্যে সাইবার হামলা শুধু বাড়বেই না, বরং তা হবে আরও অনেক বেশি জটিল, কার্যকর এবং শনাক্ত করা কঠিন—এমনটাই সতর্ক করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মধ্যে এআই-চালিত সাইবার অপরাধ বিশ্বজুড়ে বড় হুমকি হিসেবে দেখা দেবে। যে সব প্রতিষ্ঠান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করছে না, তারা হতে পারে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। জেনারেটিভ এআই-এর মতো প্রযুক্তির ফলে এখন বাস্তবসম্মত ফিশিং ই-মেইল তৈরি, ম্যালওয়্যার কোড লেখা, এমন কি ব্যক্তি বিশেষকে লক্ষ্য করেবিস্তারিত…