কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন

কামরুল হাসান।। কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন উপলক্ষে রোববার বিকেলে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ মসজিদ মিশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, বেগম খালেদা জিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লাইটহাউজ মডেল একাডেমির চেয়ারম্যান মু.শামছুল আলম বুলবুল। জানা যায়, কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গায় অবস্থিত লাইটহাউজ মডেল একাডেমিতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতসহ আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। জেনারেল ও হিফয উভয় বিভাগে শিক্ষার্থীদের কুরআন ও হাদিস মাতৃভাষার মতো করে বুঝবার সক্ষমতা গড়ে তোলা হয় এখানে। একাডেমির অভিভাবকমণ্ডলী ও সুধীমহলের উপস্থিতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইটহাউজ মডেল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা আবুল খায়ের।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
  • প্রয়াত জাতীয় অধ্যাপক ডা. এম আর খান-এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, প্রামান্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আমজাদ হোসেন খান চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওকি বনায়নে সমঝোতা স্মারক স্বাক্ষর ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত