ফেব্রুয়ারি, ২০২৫
কয়রায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: দৈনিক যুগান্তর পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধির আয়োজনে পত্রিকার রজত জয়ন্তী উৎসব পাতিল হয়েছে। রজত জয়ন্তী পালন উপলক্ষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে কেককাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াছাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকালের প্রতিনিধি মোঃ শরিফুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলাবিস্তারিত…
পদোন্নতির দাবিতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় শ্রমিক কর্মচারীদের মানববন্ধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: পদোন্নতি প্রাপ্তিতে বৈষম্যের শিকার রেলওয়ে যান্ত্রিক বিভাগের শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছে। দ্রুত পদোন্নতি ও শূণ্য পদে জনবল নিয়োগের দাবীতে সারাদেশের মত সৈয়দপুর রেলওয়ে কারখানাতেও ওই কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কারখানার প্রধান ফটকের সামনে রেলওয়ের যান্ত্রিক বিভাগের শ্রমিক কর্মচারী সমন্বয় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য বলেন, মো. একরাম উদ্দিন , মো. মমিনুল ইসলাম, মো. ইমরুল সিকদার, মো. খায়রুল বাশার , আখতারুল ইসলাম , পারভেজ রানা ও হামিদুর রহমান। বক্তারা বলেন, নিয়োগবিধি অনুযায়ী ৩ বছর পর পর পদোন্নতি হওয়ার কথাবিস্তারিত…
এটিএম আজহারের মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
এস.এম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারাবন্দী নেতা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সাতক্ষীরা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শহরের ৪ টা পয়েন্ট থেকে হাজার হাজার নেতা কর্মী সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে একত্রিত হলে জনসমুদ্রের রূপ নেয়। সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তি সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ওবিস্তারিত…
দুর্নীতির খবর যেন ধামাচাপা দেয়া না হয় : দুদক চেয়ারম্যান
নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, সমঝোতার মাধ্যমে ঘটে যাওয়া অনেক বড় বড় দুর্নীতির অভিযোগই দায়ের হয় না। বরং এগুলোকে ধামাচাপা দেয়া হয়। যার সাথে ঠিকাদার, দফতর প্রধান কিংবা সাংবাদিক হোক, তারা খবর দেন না।’ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘ছোট ছোট দুর্নীতি হলে আমরা আগে খবর পাই। কিন্তু সমঝোতার মাধ্যমে যে দুর্নীতি হয় অর্থাৎ বড় দুর্নীতি, সেটার অভিযোগই হয় না। সেটার সাথে ঠিকাদার, দফতর প্রধান কিংবা সাংবাদিক হোক তারা খবরবিস্তারিত…
দরগাহপুরে অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর একটা পর্যন্ত বিরতিহীন প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩২ জন মহিলা এবং ৩২ জন পুরুষ অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ প্রদান করেন,খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক সুজন মিত্র, প্রশিক্ষিকা খাদিজা খাতুন। অনুষ্ঠানে ইউনিয়ন দলনেতা রজব আলী, ইউনিয়ন দলনেত্রী হাস্নাহেনা, দলনেতা স্বরূপ গাজী, আশাশুনি প্রেস ক্লাবের সদস্য শেখ ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সমেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসারবিস্তারিত…
কুল্যায় মানব পাচার হতে উদ্ধার প্রাপ্তদের সিটিসি এডভোকেসি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যায় মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সিটিসি এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কুল্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থার আয়োজনে সভায় কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি পলাশ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজি, আব্দুল কাদের, বিশ্বনাথ, নজরুর ইসলাম, মহিলা মেম্বার তাহেরা বিশ্বাস, রবিউল ইসলাম, মুনছুর আলি, অগ্রগতি সংস্থার প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান, কেচ ম্যানেজার জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ইট ভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নে অবস্থিত ৩ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস সোমবার বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জ্বালানী হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ও টায়ারের গুড়া ব্যবহার করতে দেখতে পান। অপরাধ প্রমানিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নির্মান আইন ২০১৩ এর ৭ ধারায় ইরামনি ব্রিক্সবিস্তারিত…
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী পন্যসহ ২জন আটক
বেনাপোল প্রতিনিধি : : বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রি পিচ, কম্বল, তৈরি পোশাক, চকলেট, বিভিন্ন প্রকার ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। এ সময় চোরাকারবারীকেও আটক করে বিজিবি। আটককৃতরা যশোরের চৌগাছা থানার কুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে মোবারক হোসেন (৪৫) ও শার্শা থানার ভবানীপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে শাহিদ হাসান (২৫)। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়বিস্তারিত…


