আশাশুনিতে তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
এস,এম মোস্তাফিজুর রহমা।। সাতক্ষীরার আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ২ টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ,পশ্চিম খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন গাইন,কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাব পারভীন ত্রয়ী’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সেলিম। অনুষ্ঠানে প্রতাপনগর ক্লাস্টারের পক্ষ থেকে অতিথিবৃন্দ ও বিদায়ী তিন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা স্মারক,মানপত্র ও উপহার প্রদান করা হয়।
সম্পর্কিত সংবাদ
জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামে জমির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্রবিস্তারিত…
আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেবিস্তারিত…


