মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
শ্যামনগর সরকারি মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় কলেজের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথীকে পুষ্পবরনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। অধ্যক্ষ ড. এ, কে, এম, আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ। ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে ছিল ১০০বিস্তারিত…
আয়েন উদ্দিন মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা পৌরসভাধীন সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসার পরীক্ষার্থীদের দোয়া মাদরাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় মাদরাসার অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ আব্দুল মুজিত, বিএনপি নেতা নাছির উদ্দীন, ব্যাংকর আব্দুর রহিম। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে মাওলানা সিরাজুল ইসলাম, আইসিটি শিক্ষক আবু সাইদ বিশ^াস, মাওলানা নুর উদ্দীন বক্তব্য রাখেন। এসময় শিক্ষক, শিক্ষিকা, অবিভাবকরা উ্পস্থিত ছিলেন।
আশাশুনিতে ডেভিল হান্ট অভিযানে আটক ৫
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি থানা পুলিশ ডেভিল হান্ট অভিযানে ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার সকালে আদালতে সোপর্ধ করা হঢেছে। থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আশাশুনি থানার মামলা নং-৭(০৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামী গদাইপুর গ্রামের মৃত দাউদ মোল্লার ছেলে খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, আশাশুনি থানার মামলা নং-৮(০২)২৫ এর আসামী উত্তর গোদাড়া গ্রামের মৃত বক্স কারিকরের ছেলে হামিজ উদ্দীন কারিকর, মফেজ উদ্দীন মজু সরদারের ছেলে রবিউল ইসলাম, হামিজ উদ্দীন কারিকরের ছেলে রফিকুল ইসলামকে এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ এর আসামী কাকড়াবুনিয়া গ্রামেরবিস্তারিত…
আশাশুনিতে প্রধান শিক্ষকদের লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে লিডারশীপ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টার প্রশিক্ষণ মিলনায়তনে রবিবার প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে ২৩ ফেব্রুয়ারী হতে ৮ মার্চ পর্যন্ত ১৪ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার গৌরঙ্গ গাইন। সহায়ক কর্মকর্তার দায়িত্বে আছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। কোর্চ কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন, সহকারী ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন প্রধান শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে একাডেমীক,বিস্তারিত…
বেউলা সমাজ কল্যান ফাউন্ডেশনের কুইজ প্রতিযোগিতা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার বুধহাটায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসায় বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। সামাজিক ও অরাজনৈতিক সেবা মূলক সংগঠন ‘ইচ্ছে পুরন ফাউন্ডশন’র সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার সুপার মাওঃ আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এপিপি এড. শহিদুল ইসলাম। স্বেচ্ছাসেবক নাঈম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মামুনি আক্তার, তাসমিন নাহার, সাদিয়া আক্তার, মিনান্নাহার ও আব্দুল্লাহকে পুরস্কার প্রদান করেনবিস্তারিত…
আশাশুনিতে স্কাউটস ডে-ক্যাম্প অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে ৮টি স্কাউট উপ-দলের অংশ গ্রহনে ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে দিন ব্যাপী এ ক্যাম্প পরিচালনা করা হয়। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় ক্যাম্পে বিদ্যালয়ের ৩২ জন ছেলে ও ৩২ জন মেয়ে ৮টি উপ-দলে বিভক্ত হয়ে ক্যাম্পে অংশ গ্রহন করে। ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, লিডার ট্রেইনার (শ্যামনগর) জি এম শফিউল আজম। এসময় আশাশুনি উপজেলা স্কাউটস সম্পাদক ড. আবুল হাসান, সহকারী লিডার ট্রেইনার হাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, উড বেজারবিস্তারিত…
সৈয়দপুরে ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে ব্যবসায়ী নিহত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::: নীলফামারীর সৈয়দপুরে তেলবাহী ট্যাঙ্কলড়ীর চাকায় পিষ্ট হয়ে শহিদুল ইসলাম ফিরোজ (৫৩) নামের মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে সৈয়দপুর শহরের উপকন্ঠে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজার আদর্শ পল্লী এলাকায় ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শহরের কাজীপাড়া এলাকার আব্দুল মোতালেব এর ছেলে শহিদুল ইসলাম ফিরোজ ঘটনার দিন (রবিবার) মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জ থেকে সৈয়দপুরের বাসায় ফিরছিলেন। তিনি রাত আনুমানিক ৯ টার দিকে সৈয়দপুর পার্বতীপুর সড়কের চৌমুহনী আদর্শ পল্লী এলাকায় পৌঁছেন। এ সময় পাবর্তীপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরবিস্তারিত…
আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন : প্রেস সচিব
নিউজ ডেস্ক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন। শফিকুল আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের অনেকেই কথা বলেছেন। প্রধান উপদেষ্টা আগে যে দুটি তারিখের কথা উল্লেখ করে বলেছিলেন রাজনৈতিকবিস্তারিত…
সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে যুব-তরুণদের ক্রীড়ামুখী হতে হবে—–কলারোয়ায় সাবেক এমপি হাবিব
কামরুল হাসান।। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে যুবকদের ক্রীড়ামুখী হতে হবে। একমাত্র ক্রীড়াই সামাজিক সকল অবক্ষয় থেকে যুবকদের মুক্তি দিতে পারে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এ জনপদের ক্রীড়াঙ্গনকে গত পঞ্চাশ বছর ধরে আলোকিত করে আসছে। সেই আলোকবর্তিকায় নব উদ্যমে ক্লাবটি এগিয়ে চলুক তাদের সাফল্যের ধারাবাহিকতায়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কলারোিয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে ক্লাবের সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত কর্মকর্তাদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ক্লাবের সভাপতি বি এম আব্দুর রশিদ কচির সভাপতিত্বে অনুষ্ঠানেবিস্তারিত…


