আশাশুনিতে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ইট ভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নে অবস্থিত ৩ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস সোমবার বিকাল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় জ্বালানী হিসাবে কয়লার পরিবর্তে কাঠ ও টায়ারের গুড়া ব্যবহার করতে দেখতে পান।
অপরাধ প্রমানিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নির্মান আইন ২০১৩ এর ৭ ধারায় ইরামনি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা, আঁখি ব্রিক্স মালিককে ১ লক্ষ টাকা ও এসএবি ব্রিক্স মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
« বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী পন্যসহ ২জন আটক (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) কুল্যায় মানব পাচার হতে উদ্ধার প্রাপ্তদের সিটিসি এডভোকেসি সভা »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


