দরগাহপুরে অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে অস্ত্র বিহীন মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুর একটা পর্যন্ত বিরতিহীন প্রশিক্ষণ অনুষ্ঠানে ৩২ জন মহিলা এবং ৩২ জন পুরুষ অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ প্রদান করেন,খরিয়াটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক সুজন মিত্র, প্রশিক্ষিকা খাদিজা খাতুন। অনুষ্ঠানে ইউনিয়ন দলনেতা রজব আলী, ইউনিয়ন দলনেত্রী হাস্নাহেনা, দলনেতা স্বরূপ গাজী, আশাশুনি প্রেস ক্লাবের সদস্য শেখ ইয়াসির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
« আশাশুনিতে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) দুর্নীতির খবর যেন ধামাচাপা দেয়া না হয় : দুদক চেয়ারম্যান »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


