সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

 

সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলে আটক

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজ টহল ফাঁড়ির অধিনস্থ মুড়ুলির খাল এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার হানিফ শেখ, আশরাফুল গাজী,তাজনুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাতাব আলী,ইমরুল ইসলাম, আমির আলী, জামাল সরদার, কারিমুল ও আল আমিন। খুলনা রেঞ্জের সহকারি বনবিস্তারিত…


সুন্দরবনে প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলে আটক

  কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের বজবজ টহল ফাঁড়ির অধিনস্থ মুড়ুলির খাল এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অপরাধে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন দাকোপ উপজেলার হানিফ শেখ, আশরাফুল গাজী,তাজনুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাতাব আলী,ইমরুল ইসলাম, আমির আলী, জামাল সরদার, কারিমুল ও আল আমিন। খুলনা রেঞ্জের সহকারিবিস্তারিত…


বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড সভা অনুষ্ঠিত

 জিএম রাঙ্গা : : বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র বোর্ড অব ট্রাস্টিজ’র ৯৯-তম সভা ২২ ফেব্রুয়ারী শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে পুণ্ড্র ইউনিভার্সিটিতে প্রস্তাবিত শহীদ আব্দুল জব্বার আইন বিভাগ/অনুষদ ‘ল’ স্কুলের জন্য শহীদ বুদ্ধিজীবী আব্দুল জব্বারের কনিষ্ঠ পুত্র, দৈনিক এশিয়ান এক্সপ্রেস ও পাক্ষিক আনন্দ নগর পত্রিকার সম্পাদক এবং অথার অফবিস্তারিত…


সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ 

  নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আল মোস্তানছির বিল্ল্যাহ। বক্তব্য রাখেন, ক্রীড়া অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর মহাদেব চন্দ্র সিংহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেখ আব্দুলবিস্তারিত…


শ্যামনগর সরকারি মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগর মহসীন কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় কলেজের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথীকে পুষ্পবরনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। অধ্যক্ষ ড. এ, কে, এম, আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা অফিসার ইনর্চাজ হুমায়ূন কবির মোল্লা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষাথীবৃন্দ। ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে ছিল ১০০বিস্তারিত…


কুড়িগ্রামে আনসার ও ভিডিপি’র জেলা সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত

জি এম  রাঙ্গা :: ২৩ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টায় কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র জেলা সমাবেশ/২৫ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান; লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের পরিচালক এ.এইচ.এম মেহেদী হাসান; এনএসআই, কুড়িগ্রামের উপপরিচালক রাহমাত নাওয়াজ ফাহমী; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী,বিস্তারিত…