অক্টোবর, ২০২৪

 

কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ ৩টি সভা অনুষ্ঠিত

 কলারোয়া প্রতিনিধি :: কলারোয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ পৃথক তিনটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে পৃথক পৃথক তিনটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পর্যায়ক্রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. জহুরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ্ আল ইমরান, থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রাথমিক শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামান, সমাজসেবা অফিসার নূরে আলমবিস্তারিত…


সিনিয়র আইআরজিসি কমান্ডার ইসরাইলের জন্য আরও বড় ধাক্কা ও চমক অপেক্ষা করছে

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক   ::   ইসরাইলের বিরুদ্ধে নতুন চমক ও বড় ধরণের হামলার ইঙ্গিত দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন উচ্চপদস্থ কমান্ডার। আইআরজিসির কো-অর্ডিনেশন অ্যাফেয়ার্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাঘদি মঙ্গলবার এ ইঙ্গিত দেন। তিনদিন আগে ইরানি সামরিক স্থাপনার ওপর ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়া হিসেবে নাঘদি বলেন, ‘ইসরাইলের জন্য আগামী দিনগুলোতে আরও কঠোর হামলা অপেক্ষা করছে। ইরানের নতুন পদক্ষেপ ও কৌশল ইসরাইলকে দারুণভাবে চমক দেবে। ইসরাইল আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে’। আইআরজিসির এই কমান্ডার আরও জানান, গাজা ও লেবাননে প্রতিরোধ বাহিনী বিশ্বজুড়ে ইসরাইলের পৃষ্ঠপোষকদের দুর্বল করেবিস্তারিত…


ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে চাকরি সুযোগ

নিউজ  ডেস্ক  :: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড, টঙ্গী, গাজীপুর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: আধা–দক্ষ শ্রমিক (শিক্ষানবিশ) গ্রেড–৪ পদসংখ্যা: ৯ যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। পাঞ্চিং/গ্রাইন্ডিং অ্যান্ড স্ট্রপিং/ইনজেকশন মোল্ডিং মেশিন/ রেজর অ্যাসেম্বলিং মেশিন/পাউচ প্যাকিং মেশিন/ ব্লিস্টার প্যাকিং মেশিন/ লেদ মেশিন/ সারফেস গ্রাইন্ডিং মেশিন পরিচালনার কাজে অভিজ্ঞতাসম্পন্ন। কারিগরি বা ট্রেড কোর্স (মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল) অভিজ্ঞতা অথবা রেজর ব্লেড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে নূন্যতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতেবিস্তারিত…


আলফায় স্ক্রিন শেয়ারে আলিয়া, অ্যাকশনে ধরা দেবেন হৃতিক

নিউজ  ডেস্ক  :: ২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবিরের চরিত্রে অভিনয় করে সবার মন জয় করে নিয়েছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন। ফের একবার একই রকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এ অভিনেতাকে। স্পাই ইউনিভার্স প্রযোজিত আসন্ন সিনেমা ‘আলফা’য় ক্যামিও অভিনয় করতে চলেছেন হৃত্বিক রোশন। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী আলিয়া ভাট। স্পাই ইউনিভার্সের কিছু সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘পাঠান’, ‘এক থা টাইগার’। এবার সে তালিকায় যোগ হতে চলেছে ‘আলফা’। ওয়ার সিনেমায় কবিরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃত্বিক রোশন। ওই একই সিনেমায় খালিদের চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ। এবার ‘আলফা’বিস্তারিত…


বাবা সেলিম খানের নিরাপত্তায় যা করলেন সালমান

নিউজ  ডেস্ক  ::  লরেন্স বিষ্ণোইদের নিশানায় সালমান খান। একের পরে এক হুমকি পেয়েই যাচ্ছেন ভাইজান। কোনোভাবেই তাকে স্বস্তি দিতে প্রস্তুত নয় বিষ্ণোই গোষ্ঠী। তাকে নিয়ে বার বার ক্ষোভ উগরে দিয়েছেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষও। এসবের মধ্যেই গত শুক্রবার ফের হুমকি ফোন পান সালমান। পরে জানা যায় ২০ বছর বয়সি নয়ডার এক যুবক তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে। পরপর এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপেই রয়েছেন সালমান। বুলেটরোধী গাড়িতে প্রায় ৬০জন নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরা করতে হচ্ছে তাকে। চিন্তায় রয়েছেন পরিবারের অন্য সদস্যেরা। এর মধ্যেই বাবাবিস্তারিত…


ড্রোন হামলার ভয়ে ছেলের বিয়ে পেছাতে চান নেতানিয়াহু

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক  ::    প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হামলার মধ্যে নিরাপত্তা উদ্বেগের কারণে তার ছেলে অ্যাভনারের আসন্ন বিয়ে স্থগিত করতে চান। আগামী ২৬ নভেম্বর তেল আবিবের উত্তরে শ্যারন অঞ্চলের রনিট ফার্মে  আভনার নেতানিয়াহুর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান নেতানিয়াহুর সহযোগীদের বরাত দিয়ে জানায়, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।বিস্তারিত…


শিশুদের লালন-পালনের জন্য সেরা ৫ দেশ

নিউজ  ডেস্ক  ::  নিজের ও পরিবারের উন্নত জীবনের জন্য অনেকে নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছেন । সেক্ষেত্রে তাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়- কোন দেশটি তার সন্তানকে লালন পালনের জন্য সবচেয়ে উপযোগী হবে? এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য দেশগুলোর র‍্যাঙ্কিং আপনার জন্য সহায়ক হতে পারে। তবে এই র‍্যাঙ্কিং দেশগুলোর গড় আয় বা আর্থিক স্থিতিশীলতা ভিত্তিতে করা হয়নি, বরং গুরুত্ব দেওয়া হয়েছে শিশুদের স্বাস্থ্য, মানসিক প্রশান্তি, শিক্ষার গুণগত মান, পারিবারিক ছুটির নীতির ওপর। এমনকি কোন দেশগুলোয় সবুজের সমারোহ এবং শিশুদের জন্য যথেষ্ট খেলার মাঠ রয়েছে, সেই প্রশ্নওবিস্তারিত…


গরিব হতে পারি কিন্তু কট খাইলে এয়ারপোর্টেই খামু….

নিউজ  ডেস্ক  ::  হুট করে আলোচনায় পাভেল। তাকে কি গ্রেপ্তারে করা হয়েছে? ফেসবুকের একটি পোস্ট এর জেরে এমন প্রশ্নের উদ্রেক।  ব্যাচেলর পয়েন্টের আলোচিত অভিনেতা নোয়াখালীর বজরা বাজারের জাকির। যে কি না মোবাইলে গান ও ভিডিও ডাউনলোড করে দেন।  এই একমাত্র চরিত্র অভিনেতা পাভেলকে ব্যাপক খ্যাতি এনে দেয়, পাভেলের পরিবর্তে মানুষজন তাকে বজরা বাজারের জাকির বলে ডাকতে শুরু করে। ব্যাচেলর পয়েন্ট থেকে কাজল আরেফিন অমির একাধিক নাটকে অভিনয় করে নিজের জাত চেনান। মঙ্গলবার দুপুরে পাভেল ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যায় তার দুই দিকে পুলিশ। ছবিটি শাহ জালাল আন্তর্জাতিকবিস্তারিত…


সাকিব আল হাসানের বাবাকে গ্রেপ্তার দাবি ছাত্রদল সম্পাদকের

নিউজ  ডেস্ক  ::  মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবাকে কেন হত্যা মামলায় আসামি করা হয়নি— এই প্রশ্ন তুলে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। আজ বুধবার বেলা ১১টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রশ্ন করেন। নাছির উদ্দিন বলেন, ৪ আগস্ট মাগুরা শহরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নির্বিচার চালানো গুলিতে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বী) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ হোসেন নিহত হন। সেদিন ঘটনার নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন সাকিব আলবিস্তারিত…


৮ জেলায় নতুন ডিসি

নিউজ  ডেস্ক  :: দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর। আজ বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব পদমর্যাদার আট কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  প্রজ্ঞাপন অনুযায়ী, পরিকল্পনা বিভাগের উপ-প্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থ বিভাগের উপ-সচিববিস্তারিত…