সিনিয়র আইআরজিসি কমান্ডার ইসরাইলের জন্য আরও বড় ধাক্কা ও চমক অপেক্ষা করছে
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: ইসরাইলের বিরুদ্ধে নতুন চমক ও বড় ধরণের হামলার ইঙ্গিত দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন উচ্চপদস্থ কমান্ডার। আইআরজিসির কো-অর্ডিনেশন অ্যাফেয়ার্সের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাঘদি মঙ্গলবার এ ইঙ্গিত দেন।
তিনদিন আগে ইরানি সামরিক স্থাপনার ওপর ইসরাইলের প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়া হিসেবে নাঘদি বলেন, ‘ইসরাইলের জন্য আগামী দিনগুলোতে আরও কঠোর হামলা অপেক্ষা করছে। ইরানের নতুন পদক্ষেপ ও কৌশল ইসরাইলকে দারুণভাবে চমক দেবে। ইসরাইল আরও বড় পরাজয়ের সম্মুখীন হবে’।
আইআরজিসির এই কমান্ডার আরও জানান, গাজা ও লেবাননে প্রতিরোধ বাহিনী বিশ্বজুড়ে ইসরাইলের পৃষ্ঠপোষকদের দুর্বল করে দিয়েছে এবং প্রতিরোধ ফ্রন্টের শক্তিশালী অবস্থানের কারণে তাদের ইসরাইলকে সমর্থন করার ধরনও বদলে গেছে।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


