২৬ রানে ৬ উইকেট নেই বাংলাদেশের
নিউজ ডেস্ক::এবার ফিরলেন সাকিব আল হাসান। ২৬ রানে ৬ উইকেট হারালো বাংলাদেশ।
বাংলাদেশের ব্যাটিং যেন তাসের ঘরের মতো ভেঙে পড়লো। ২৬ রানেই ফিরলেন ৫ ব্যাটার। মুশফিকুর রহিম সর্বশেষ ফিরলেন ড্রেসিং রুমে।
২০ রানে নেই ৪ উইকেট, বিপর্যয়ে বাংলাদেশ
১৪ রানে বিনা উইকেট থেকে ২০ রানে ৪ উইকেট। ৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ফিরে গেছেন জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
দিনের শুরুতেই জাকির-সাদমানকে হারালো বাংলাদেশ
আগের ওভারেই একপ্রকার ‘জীবন’ই পান জাকির হাসান। কিন্তু পরের ওভারেই উইকেট ছুড়ে দিলেন তিনি। দিনের চতুর্থ ওভারে খুররম শেহজাদের বলে স্কয়ার লেগে আবরার আহমেদের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি এর আগে ১৬ বলে করেন ১ রান। ১ ওভার পরই ড্রেসিংরুমের পথ ধরেন সাদমান ইসলাম। দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে টাইগাররা। বাংলাদেশের রান ২ উইকেটে ১৯ রান। এর আগে গতকাল প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। বিনা উইকেটে ১০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।
সম্পর্কিত সংবাদ
দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ৩২-এর ম্যাচেবিস্তারিত…
বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
ফুটবল বিশ্বকাপের মঞ্চে রেকর্ডবুক ওলটপালট করা যেন নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফুটবলবিস্তারিত…


