সেপ্টেম্বর, ২০২৪
আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
আজ ১ সেপ্টেম্বর, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে দলটি এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ৫ দিন থেকে কমিয়ে ১ দিনে নিয়ে এসেছে। এই ৪ দিনের কর্মসূচিতে যে অর্থ খরচ হতো সেটি ত্রাণ তহবিলে খরচে করার সিদ্ধান্তের কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শেরেবাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন দলটির নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে জিয়ারত করতে যাবেন বিএনপি নেতারা। একইদিনবিস্তারিত…
সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ ২ যুবক আটক
নিজস্ব প্রতিনিধ :: সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান। আটকরা হলেন- সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)। এএসপি ফয়সাল তানভীর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র-গোলাবারুদ লুট করে দুষ্কৃতকারীরা। লুটের অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখার খবরে অভিযান চালিয়ে ফরহাদ ও মেহেদীকে আটক করে র্যাব।বিস্তারিত…


