যশোরের শার্শায় বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বেনাপোল প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরের শার্শা উপজেলা বিএনপি’র আয়োজনে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় শার্শা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু।
এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু ও মনিরুল ইসলাম।
এ সময় শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক, যুগ্ন আহবায়ক কবির হোসেন, আবুল হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব ওয়াসি উদ্দিন জিন্নাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হােসেন খানসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয় অনুষ্ঠানে। আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া ও মাগফিরাত  কামনা করেন নেতাকর্মিরা।






সম্পর্কিত সংবাদ

  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ