সেপ্টেম্বর, ২০২৪

 

কঙ্গনা বিয়ে না হওয়ার কারণ জানালেন

নিউজ ডেস্ক::ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। সবকিছু ছাপিয়েও ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী এখনো অবিবাহিত। এ বিষয়ে তিনি বলেন, মানুষ আমার নামে এত বদনাম করেছে যে, আমার বিয়ে হচ্ছে না। আমার বিরুদ্ধে এত মামলা আছে, যখনই আমি কারও সঙ্গে কথা বলা শুরু করি, তখনই আমার বাড়িতে পুলিশ আসে।    


শুভশ্রীর অনুরোধ জানালেন…

নিউজ ডেস্ক::পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডে রীতিমতো উত্তেজনা ভারত জুড়ে। বিচার চেয়ে এক দাবি সবার। একের পর সামাজিক মাধ্যমে পোস্ট করছেন তারা। সেপ্টেম্বর মাসের প্রথম দিন পালিত হয় নাগরিক সমাজের ‘মহামিছিল’। সেখানে হাঁটেন খ্যাতনামা সব তারকারা। সকলের একটাই দাবি, ‘বিচার চাই’। এবার ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ তুলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ জানান অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তিনি দাবি করেন, বিষয়টি আর অরাজনৈতিক নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্টোরি শেয়ার করেন অভিনেত্রী। তাতে লেখা, স্বচ্ছ ভারতের চেয়ে আমাদের ‘নিরাপদ ভারত’-এর বেশি দরকার মোদিজি । প্রচ্ছদে একটি ফাঁসির দড়ি, বিচারের হাতুড়ি এবংবিস্তারিত…


মাহি বিপাকে আছেন…

নিউজ ডেস্ক::সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেসবুক আইডির মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। তবে এবার পেজ নিয়ে বিপাকে পড়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। তিনি জানান, তারও একটি ভেরিফাইড পেজ ছিল। তবে সেটি ২০১৪ সালে হ্যাক হয়ে যায়। এরপর নানা ধরনের পোস্ট করা হয় সে আইডি থেকে। তবে ‘মাহিয়া মাহি’ নামেই চলছে সেই পেজ। মাহি আর পেজটির নিয়ন্ত্রণ ফিরে পাননি। সেই পেজের লিংক দিয়ে এ নায়িকা লিখেছেন, এই ভেরিফাইড পেজটা আমার কন্ট্রোলে নেই। ২০১৪ সালে কে বা কারা হ্যাকবিস্তারিত…


বড় জয় অতি-ডানপন্থিদের জার্মানির পূর্বাঞ্চলের প্রাদেশিক নির্বাচনে

নিউজ ডেস্ক::আন্তর্জাতিক ডেস্ক ::জার্মানির পূর্বাঞ্চলীয় অঞ্চল থুরিঙ্গিয়ায় বড় জয় পেয়েছে দেশটির অতি-ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। দলটি ওই অঞ্চলে বেশ সাফল্য পেয়েছে। তাদের এই  বিজয়ে স্থানীয় সরকারি জোট বেশ ধাক্কা খেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এএফডি প্রায় এক-তৃতীয়াংশ ভোটে জয় পেয়েছে। আরেক রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন (সিডিইউ) থেকে নয় পয়েন্ট ভোট বেশি পেয়ে এগিয়েছে তারা। এতে প্রাদেশিক নির্বাচনে জার্মানির শাসক দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির প্রাদেশিক নির্বাচনে অতি ডান-পন্থিদের এটিই প্রথম জয়। তবে তারা সরকারবিস্তারিত…


আগামী তিন দিন যেসব বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক :: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে দেশের বিভিন্ন বিভাগে আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (০২ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুবিস্তারিত…


মাহিনকে সংবর্ধনা ভেড়ামারায় যুব সাফজয়ী গোলরক্ষক..

নিউজ ডেস্ক::দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিনকে সংবর্ধনা দিয়েছে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা। রোববার বিকাল ৪টায় নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে মাহিনকে ফুলেল সংবর্ধনা এবং সম্মামনা ক্রেস্ট তুলে দেয়া হয়। তিনি ভেড়ামারার বাহিরচর’র বারোদাগ গ্রামের জিয়ারুল ইসলাম’র পুত্র। দক্ষিণ এশিয়ার সাফ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ এর গোলরক্ষক হিসাবে নেপালে যান। সেখানে নেপালকে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ। মাহিনের এমন বিরোচিত অর্জনে ভেড়ামারা উপজেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা বর্ণাঢ্যবিস্তারিত…


ফুটবলারদের ভুটানের উচ্চতা ভাবাচ্ছে

নিউজ ডেস্ক::ভুটানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার ও রোববার দুটি প্রীতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ। শুক্রবার দেশটিতে পৌঁছানোর পর এ নিয়ে তিন দিন প্রস্তুতি নিয়েছে দল। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিংও করেন জামাল-মিতুলরা। কিন্তু, এখনও কন্ডিশনের সঙ্গে ঠিকঠাক মানিয়ে নিতে পারেনি তারা। অধিনায়ক জামালকে ভাবাচ্ছে প্রায় তিন মাস পর তাদের আন্তর্জাতিক ফুটবলে ফেরাটাও। কেননা, মাঝের বিরতিতে ফিটনেস স্বাভাবিকভাবেই শতভাগ ধরে রাখা যায়নি। অন্যদিকে, মৌসুম চলমান থাকায় খেলার মধ্যেই ছিলেন ভুটানের খেলোয়াড়েরা। এনিয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা জানি, ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে। তো ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কিভাবে রক্ষণবিস্তারিত…


ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরামর্শ ক্রীড়া উপদেষ্টার

নিউজ ডেস্ক ::দেশের অন্য ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও চলছে সংস্কার কার্যক্রম। এরই অংশ হিসেবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সাংবাদিকরা ক্রীড়াঙ্গনে অনিয়ম, অসঙ্গতি তুলে ধরার পাশাপশি উন্নতির জন্য নানা মতামত ব্যক্ত করেছেন। দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত হয়েও এই বোর্ডের উপর তেমন নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্থিক লেনদেনেও অসঙ্গতি রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ অভিভাবক সংস্থা হয়ে ক্রিকেট বোর্ডের অডিটের বিষয়টি উত্থাপিত হয়েছে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের অবদান অনেক। এর পেছনে মহিলা ক্রীড়াবিস্তারিত…


যারা এখন লুটপাট-জুলুম-অত্যাচার করছেন, তাদের হাতেও দেশ নিরাপদ নয়’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ৫ আগস্টের পর যারা দেশে মিথ্যা মামলা, লুটপাট, জুলুম, অত্যাচার করছেন, তাদের হাতেও দেশ নিরাপদ নয়। তাদের আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যে যারা ডাকাত না, জালেম না, অত্যাচারী না, তাদেরকে অত্যাচার করা যাবে না। আমি ওইসব ভাইদের বলব, যারা আওয়ামী লীগ করেছিলেন, যারা আদর্শবান, মনে রাখবেন, আদর্শবান ব্যক্তির দল কখনো আওয়ামী লীগ হতে পারে না। সময় আছে তওবা করুন। আগের দেশ আর আমরা চাই না। সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাবিস্তারিত…


আ.লীগের দোসরদের পদচারণা বন্ধ করতে হবে: জয়নুল

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আওয়ামী লীগের দোসররা এখনও স্বপদে বহাল। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা আমাকে ও আপনাকে অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা ও তার সহচরদের সহযোগিতা করেছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ড. ইউনূসকে সহযোগিতা করতে হবে উল্লেখ করে জয়নুল আবদীন ফারুক বলেন, দেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আওয়ামী লীগ যাতে আবার বাংলাদেশে রাজনীতি করে দেশের সংবিধান, বিচার বিভাগকে ধ্বংস করে না দিতে পারে,বিস্তারিত…