সেপ্টেম্বর, ২০২৪

 

বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালক বরখাস্ত

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল স্থলবন্দরের দুই উপপরিচালককে বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও অনিয়ম এবং দপ্তরের শৃঙ্খলা ভঙ্গ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন মনিরুল ইসলাম ও কবির খান। গত ২১শে আগস্ট বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ওজন স্কেলে কারচুপির মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন, দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে গ্রুপিং, অফিসিয়াল গুরুত্বপূর্ণ তথ্য পাচার ইত্যাদির কারণে উপপরিচালক (ট্রাফিক) মো. মনিরুল ইসলাম এবং উপপরিচালক (প্লানিং) মো. কবির খানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়েবিস্তারিত…


মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি ।। কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত হলেন সাতক্ষীরা-১, (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও  কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক  হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক তিনটি জামিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। গত ২৭ আগস্ট দুপুরে উচ্চ আদালতের ১১ নম্বর বেঞ্চ থেকে ওই মামলায় তিনিসহবিস্তারিত…


সাবেক আইজিপি শহিদুল ও মামুন গ্রেপ্তার

নিউজ ডেস্ক ::  সাবেক আইজিপি শহীদুল হককে মঙ্গলবার দিবাগত রাতে উত্তরা ১৬ নং সেক্টর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেনা  হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় রাতে  তাকে হেফাজতে নেয়া হয়। তিনি এখন ডিবিতে আছেন। মামুন বেশ কয়েকটি হত্যা মামলার আসামি হওয়াতে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক দুই আইজিপিকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয়  প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব

স্টাফ রিপোর্টার (এম এ আজিজ) : আজ  ৩রা সেপ্টেম্বর মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে শেখ হাসিনার গাড়ি বহরে হামলার, মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে আজ জামিনে মুক্তি পেলেন বিএনপির কেন্দ্রীয়  প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাতক্ষীরায় ০১ (তালা- কলারোয়া) হাবিবুল ইসলাম হাবিব। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ঢাকা থেকে আজ বিকাল চারটার সময় মুক্তি পেলেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাড. শাহানারা আক্তার বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনার ১২ বছর পর কলারোয়াবিস্তারিত…


পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক’, ভারতের সঙ্গে ‘জনকেন্দ্রিক’ সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :: বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ‘স্বাভাবিক’, ভারতের সঙ্গে ‘জনকেন্দ্রিক’ সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা ‘টানাপোড়েন’ পেরিয়ে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ‘স্বাভাবিক সম্পর্ক’ চাওয়ার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর ভারতের সঙ্গে সম্পর্ক যেন কেবল ‘সরকারের মধ্যে সোনালী অধ্যায়’ না হয়ে ‘জনগণ-কেন্দ্রিক’ হয়, সেদিকে নজর দেওয়ার কথা বলেছেন তিনি। গণ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসন অবসানের পর পররাষ্ট্রনীতিতেও পরিবর্তনের হাওয়া বইছে। সবচেয়ে কাছের প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে হঠাৎ করেই তৈরি হয়েছে শীতলতা। আর একাত্তরে যে দেশের সঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানের সঙ্গেবিস্তারিত…


ক্ষমা পেলেন আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশি

নিউজ ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গলফ নিউজের এক প্রতিবেদনেও এর সত্যতা নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আমিরাতের বিভিন্ন জায়গায় গত মাসের বিক্ষোভে জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমা করার আদেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আদালতে দোষী সাব্যস্ত ৫৭বিস্তারিত…


ব্যবসায়ীরা বন্দরে কন্টেইনার জটের সমাধান চান..

নিউজ ডেস্ক :: চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও জাহাজ সংকটের কারণে যথাসময়ে পণ্য পাঠাতে না পারায়, রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কায় ভুগছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। পোশাক কারখানায় রপ্তানি পণ্য তৈরি করে চট্টগ্রামের কনটেইনার ডিপোগুলোতে পাঠানোর পরে দিনের পর দিন সেখানেই পড়ে থাকছে। তাই এ সমস্যার সমাধার চেয়েছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ এসোসিয়েশনের (বিজিবিএ) উদ্যোগে আয়োজিত ‘চলমান পরিস্থিতিতে তৈরি শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীষক আলোচনা সভায় ব্যবসায়ীরা এ মতামত ব্যক্ত করেন। এ ছাড়া শিগগিরই বিশ্ববাজারে শীষ স্থান দখল করবে দেশের তৈরি পোশাক যাত। উপযুক্ত নীতি সহায়তাবিস্তারিত…


সুখী দাম্পত্য জীবনের জন্য বিজ্ঞানভিত্তিক চিকিৎসা

নিউজ ডেস্ক::শারীরিক সম্পর্ক করার জন্য পুরুষাঙ্গের উত্থান একটি স্বাভাবিক আচরণ, একজন পুরুষ যখন যৌন সম্পর্কের জন্য মনো শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করে তখন যদি পুরুষাঙ্গ সঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্থান না হয় তাকে ইরেকটাইল ডিসফাংশন (ED) বা লিঙ্গ উত্থান সমস্যা বা যৌন অক্ষমতা বলে। যদি আরও সহজভাবে বলি, আপনি ইন্টারকোর্স বা  যৌন সম্পর্ক করার সময় যদি পুরুষাঙ্গ যথেষ্ট পরিমাণ শক্ত না হয় বা যদি একেবারেই শক্ত না হয় কিংবা শক্ত হলেও কিছুক্ষণের মধ্যেই আবার নরম হয়ে যায়। এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে যেকোনো একটি যদি কমপক্ষে ৩ মাস থেকে ৬ মাস ধরে প্রায়বিস্তারিত…


মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা যেভাবে হবে …

নিউজ ডেস্ক ::প্রায় এক কোটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ডিসেম্বরে বসতে যাচ্ছে বার্ষিক পরীক্ষায়। আওয়ামী লীগ সরকারের চাপিয়ে দেয়া নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়েছে। এখন প্রশ্ন উঠছে কীভাবে হবে বার্ষিক পরীক্ষা। আবার অনেক স্কুলে পূর্বের শিক্ষাক্রমের আলোকে নতুন করে অধ্যয়নের কাজ শুরু হয়েছে। এদিকে চলতি বছরের পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সূত্র মতে পূর্বে অর্থাৎ ২০১২ সালের জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে পরীক্ষার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে এনসিটিবি। শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নে (এক কথায় উত্তর, শূন্যস্থান পূরণ ইত্যাদি)বিস্তারিত…


স্যার বলে সম্বোধন করতে হবে…

নিউজ ডেস্ক::ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শুটিং করতে প্রায়ই দেশের বাইরে যান তিনি। সেই সূত্রে দেশের বিমানবন্দরে ভোগান্তির অনেক গল্প শুনেছেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কাছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন, তাদের স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পান, তার মতো সম্মান দিতে হবে।সূূএ:: নিউজ ডেস্ক……