মাহি বিপাকে আছেন…
নিউজ ডেস্ক::সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। ফেসবুক আইডির মাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন তিনি। তবে এবার পেজ নিয়ে বিপাকে পড়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।
তিনি জানান, তারও একটি ভেরিফাইড পেজ ছিল। তবে সেটি ২০১৪ সালে হ্যাক হয়ে যায়। এরপর নানা ধরনের পোস্ট করা হয় সে আইডি থেকে। তবে ‘মাহিয়া মাহি’ নামেই চলছে সেই পেজ। মাহি আর পেজটির নিয়ন্ত্রণ ফিরে পাননি। সেই পেজের লিংক দিয়ে এ নায়িকা লিখেছেন, এই ভেরিফাইড পেজটা আমার কন্ট্রোলে নেই।
২০১৪ সালে কে বা কারা হ্যাক করেছিল। যেহেতু মাহিয়া মাহি নামে এটা ভেরিফাইড তাই আমার নতুন কোনো পেজও আর ব্লু ব্যাজ পাচ্ছে না। কি করা যায় বলেন তো! মাহির ওই পেজটি প্রায় ৪৮ লাখ মানুষ ফলো করে। ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি।
২০১২ সালে ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক তার। বিয়ে, সন্তান ও রাজনীতি করতে গিয়ে চলচ্চিত্রের ক্যারিয়ার থমকে গেছে তার। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবারো অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা।
সম্পর্কিত সংবাদ
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী শিবা শানু। বাংলাদেশ শিল্পীবিস্তারিত…
‘সিআইডি’-এর পরিচালক
ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’-এর প্রযোজক ও পরিচালক ব্রিজেন্দ্র পাল সিংহ তথা বিপি সিংহ আর নেই।বিস্তারিত…


