সেপ্টেম্বর, ২০২৪
হাসপাতালে দীপিকা
নিউজ ডেস্ক::গণেশ চতুর্থীতে গতকাল শুক্রবার সিদ্ধিবিনায়ক মন্দিরে প্রার্থনা করতে দেখা যায় রণবীর–দীপিকাকে। এক দিন না পেরোতেই আজ শনিবার বিকেলে মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা গেছে এ দম্পতিকে। ২৮ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে তাদের প্রথম সন্তান, এমনটাই জানা গিয়েছিল। এরমধ্যে আজকে দীপিকার হাসপাতালে আসার ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, তা হলে কি নির্দিষ্ট দিনের আগেই জন্ম নিচ্ছে অভিনেত্রীর সন্তান? পিংকভিলা বলছে, আজ শনিবার বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দীপিকাকে দেখা গেছে। তবে নিয়মিত চেকআপ নাকি সন্তান জন্ম দেওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী, তা নিশ্চিত হতে পারেনি সংবাদমাধ্যমটি। ভিডিওটিবিস্তারিত…
বলিউডে সবার ওপরে শাহরুখ খান
নিউজ ডেস্ক::বলিউড বাদশাহ শাহরুখ খান। সময়টি একবারেই ভালো যাচ্ছিল না তার। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতে থাকে। এরপর ২০২৩ সালটি তিনি নিজের করে নিতে সে বছরের শুরুতেই মুক্তি দেন ‘পাঠান’ সিনেমা। এরপর একই বছর মুক্তি পায় তার আরও দুটি সিনেমা। যেগুলো বলিউড বক্স অফিসে তাণ্ডব চালাতে থাকে। এরপর ৩টির মধ্যে দুটিই আয়ের দিক থেকে হাজার কোটি রুপি ঘরে তোলে। যার কারণে ২০২৪ সালে ৯২ কোটি রুপি কর দিয়ে বলিউডের সর্বোচ্চ কর দাতা হিসেবে নাম লিখিয়েছেন তিনি। খবর : ইন্ডিয়া টুডে বিশাল অঙ্ক কর দিয়ে শাহরুখ পেছনে ফেলেছেনবিস্তারিত…
পাঁজরের হাড় ভাঙার কথা সালমান নিজেই জানালেন
নিউজ ডেস্ক::‘বলিউড ভাইজান সালমান খান। বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ আছেন। এমন খবর বলিউডের একাধিক গণমাধ্যমে এসেছে। এবার জানা গেল তার অসুস্থতার কারণ। তার পাঁজরের হাড় ভেঙে গেছে। বিষয়টি সালমান নিজেই ভারতীয় গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, অসুস্থ থাকলেও ‘বিগ বস ১৮’-এর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সালমান খান। সেখানে সালমান খান বলেন— ‘আমার পাঁজরের দুটো হাড় ভেঙে গেছে।’ সালমান বর্তমানে তার নতুন সিনেমা ‘সিকান্দার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এনডিটিভির তথ্য অনুযায়ী, এই সিনেমার শুটিং করতে যেয়েই আঘাত পান বলিউডের ভাইজান। এরপরই আসলো তার পাঁজর ভাঙার খবর। পাঁজরেরবিস্তারিত…
ভেঙেছে প্রেম, বিয়ে করতে চান না জেরিন খান
নিউজ ডেস্ক::বলিউডের আলোচিত অভিনেত্রী জেরিন খান। সালমান খানের হাত ধরে ‘বীর’ সিনেমার মাধ্যমে নজর কাড়েন এই সুন্দরী। ভাইজানের সঙ্গে প্রেমের গুঞ্জনও চাউর ছিল এই অভিনেত্রীর। রিয়েলিটি শো ‘বিগবস’র ১২তম আসরের প্রতিযোগী শিবাশিস মিশ্রার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জেরিন। দুজনের ৩ বছর প্রেম স্থায়িত্ব ছিল। জেরিন-শিবাশিসের ঘনিষ্ঠ এক বন্ধু ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘মাস খানেক ধরে জেরিন-শিবাশিসের প্রেমের সম্পর্ক ভেঙেছে। এ ভাঙনের পেছনে বেশ কিছু কারণ অনুঘটক হিসেবে কাজ করেছে। তবে তারা পারস্পরিক সম্মতিতেই আলাদা হয়েছেন।’ মাদের দেখা হয়। আমরা পরস্পরকে জানছি। আমরা পরস্পরকে পছন্দ করি। প্রেম করি আরবিস্তারিত…
সাতক্ষীরায় সাবেক এমপির গণসংবর্ধনায় এসে যুবদল নেতার মৃত্যু
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের গণসংবর্ধনায় যোগ দিতে এসে মারা গেছেন শেখ ফারুক হোসেন রানা (৪২) নামের সাতক্ষীরা জেলা যুবদলের এক নেতা। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার চুকনগর এলাকায় এ ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। শেখ ফারুক হোসেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুলবিস্তারিত…
সাতক্ষীরায় ছাত্র শিবিরের দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবির। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াত অফিসের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলার সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মুহা. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহা. হাবিবুর রহমান, কেন্দ্রীয় সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মুহা. মুশারফ আনসারী, সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন, শহর সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। এ সময়েবিস্তারিত…
ব্যারিস্টার রাজ্জাক এবি পার্টি ছাড়লেন
নিউজ ডেস্ক :: এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। লন্ডন থেকে এক বার্তায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এবি পার্টির সঙ্গে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই।’ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরেই বৃটেনে অবস্থান করছেন। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন তিনি। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। জামায়াতে সংস্কারের তাগিদ দিয়েছিলেন তিনি। বিশেষত ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটিকেবিস্তারিত…
অভিযোগ প্রমাণ হলেই মামলা : জিরো টলারেন্সে বিএনপি’র হাইকমান্ড
নিউজ ডেস্ক :; চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগোচ্ছে বিএনপি’র হাইকমান্ড। সম্প্রতি বিভাগীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। এরই প্রেক্ষিতে দল এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ার সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। করা হচ্ছে বহিষ্কার ও পদ স্থগিত। এমনকি দল থেকে তাদের বিরুদ্ধে মামলাও করা হচ্ছে। আবার কোথাও কোথাও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হচ্ছে।বিস্তারিত…
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দুরভিসন্ধিমূলক
নিউজ ডেস্ক :: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একইসঙ্গে ভারতের এই অবস্থান নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন তিনি। শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়। কিন্তু তিনি রাশিয়া-ইউক্রেন, ইসরাইল-হামাসের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেছেন। যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশে কোনো যুদ্ধ পরিস্থিতি নেই। বরং বাংলাদেশ অতি সমপ্রতি দেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণঅভ্যুত্থানের মাধ্যমেবিস্তারিত…
বন্যাদুর্গত ২৫৬ পরিবারের মাঝে দখিনা’র আর্থিক অনুদান প্রদান
নিউজ ডেস্ক ::শনিবার, ৭ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় দখিনা (একটি অরাজনৈতিক জন ও সমাজ কল্যাণ মূলক সংগঠন) খুলনাএর উদ্যোগে দক্ষিণাঞ্চলের বন্যাদুর্গত ২৫৬ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কর্মসূচি-২০২৪ পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিতবিভিন্ন স্থানে বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন দখিনার সভাপতি আলহাজ্ব ওয়াহিদুজ্জামান খান পল্টু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার,সরকারি বয়রা মহিলা কলেজের প্রফেসরএসএম মাহবুবুর রহমান, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ সম্মানিত অধ্যক্ষ, একেএম গোলাম আযম, সহকারী অধ্যক্ষ, মোহাম্মদ আকতার হোসেন, শিক্ষক শেখ মেহেবুব ইসলাম, অধ্যাপক আব্দুস সাত্তার, শিক্ষক মোঃরবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি, এম, ইউনুসবিস্তারিত…


