সাতক্ষীরায় ছাত্র শিবিরের দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবির। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াত অফিসের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলার সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মুহা. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহা. হাবিবুর রহমান, কেন্দ্রীয় সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মুহা. মুশারফ আনসারী, সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন, শহর সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
এ সময়ে ইসলামী ছাত্র শিবিরকে সাতক্ষীরায় সু-সংঘঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। এ ছাড়া দেশের চলমান পরিস্থিতিতে চাঁদাবাজ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম : “মাদক ছাড়ি, খেলা ধরি—সুস্থ, সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরারবিস্তারিত…
স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
ডেস্ক নিউজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহু অনিয়ম-দুর্নীতির হোতাবিস্তারিত…


