সেপ্টেম্বর, ২০২৪
একা থাকি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে, প্রশ্ন তুললেন মধুমিতা
নিউজ ডেস্ক::একা থাকি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে বলে জানান টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। তিনি বলেন, ঠিক কোন কাজটা করা উচিত, তা তিনি বুঝে উঠতে পারছেন না। যা-ই করছেন, তাতে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।আনন্দবাজারের প্রতিবেদনের খবরে জানা যায়, টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার বলেছেন, একা থাকি মানেই হেনস্তা করার ছাড়পত্র রয়েছে। তিনি বলেন, কখনো কথা বলার জন্য, আবার কখনো পোশাকের জন্য। পান থেকে চুন খসলেই ট্রোলিংয়ের শিকার! গত শনিবার (৭ আগস্ট) সামাজিকমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে মধুমিতা সরকার লিখেছেন— ঠিক কোন কাজটা করা উচিত, তিনি বুঝে উঠতে পারছেন না। যাই করছেন,বিস্তারিত…
প্রিয়াংকা নয়, মেরি কমের প্রস্তাব পান রানি মুখার্জি
নিউজ ডেস্ক::ভারতীয় বক্সারের জীবনী চিত্র ‘মেরি কম’ ছবিটি মুক্তি পায় ২০১৪ সালে। মেরি কমের চরিত্রে অভিনয় করার কথা ছিল রানি মুখার্জির। পরিচালক ওমাং কুমার রানির সঙ্গে ছবি প্রসঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছিলেন। তার পরেই অভিনেত্রী একটি প্রস্তাব দেন পরিচালককে। বলা ভালো, শর্ত রাখেন রানি মুখার্জি। অভিনেত্রীর প্রস্তাব পরিচালকের জন্য ছিল অত্যন্ত অবমাননাকর। অসম্মানজনক শর্ত শুনে হতাশ হয়ে পড়েন ওমাং। শুধু তাই নয়, রাগেও ফেটে পড়েন পরিচালক। এরপরই তিনি চলে যান প্রিয়াংকা চোপড়ার কাছে। সেই সময় রানির ঝুলিতে বেশ কয়েকটি সফল ছবি ছিল। তাই নবাগতদের থেকে দূরত্ব বজায় রাখতেন তিনি। পরিচালক ওমাংবিস্তারিত…
মুক্তির দিনেই রেকর্ড গড়ল ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’
নিউজ ডেস্ক::দক্ষিণীর জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের সিনেমা ‘দ্য গোট-গ্রেটেস্ট অব অল টাইম’ মুক্তি পেয়েছে। গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিনেমাটি মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। রীতিমতো দাপট দেখাচ্ছেন থালাপাতি বিজয়। ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি প্রযোজনা করেছেন কালাপাথি এস আঘোরাম, কালাপাথি এস গণেষ ও কালাপাথি এস সুরেশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী এ দক্ষিণী সিনেমার আয় দাঁড়িয়েছে ৯৮ কোটি রুপি, যার ভেতর শুধু ভারতজুড়ে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি। যেটি চলতি বছর মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমা হিসেবে রের্কড গড়েছে।‘দ্যবিস্তারিত…
সালমানের বাবার একটি ঘটনা আটকাতে পারতেন অমিতাভ, কী সেটা?
নিউজ ডেস্ক::বলিউডের অন্যতম সফল চিত্রনাট্যকার জুটি ছিলেন সালমান খানের বাবা সেলিম খান ও জাভেদ আখতার। তবে ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীনই মনোমালিন্যে দুজনে আলাদা হন। সেই সময় তাদের বেশ কিছু সিনেমায় হিরো হিসেবে কাজ করেছিলেন শক্তিমান অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, সেখান থেকেই পান ‘অ্যাংরি ইয়ং ম্যান’ খেতাব। কেন বিচ্ছেদ হলো সেলিম-জাভেদের? চিত্রনাট্যকাররা একত্রে একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন। আশি ও নব্বইয়ের দশকে বলিউড মাতিয়ে রেখেছিলেন সেলিম-জাভেদ জুটি। একসঙ্গে ২২টি বলিউড সিনেমার চিত্রনাট্য লেখেন দুজনে। তবে কেন তারা আলাদা হয়েছিলেন, সে বিষয় গোপনই রেখেছেন বরাবর। এমনকি নতুন ডকুসিরিজ ‘অ্যাংরিবিস্তারিত…
ঢাকায় ‘অর্থী’, টরন্টোতে ‘সাবা’
নিউজ ডেস্ক::গতকাল মুক্তিপ্রাপ্ত চরকি অরিজিনাল ফিল্ম ‘ফরগেট মি নট’–এ অর্থী চরিত্রে হাজির হয়েছেন তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সময়ে আরেক চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রয়েছেন তিনি। ‘পুনর্জন্ম’ থেকে ‘আরারাত’—পরপর থ্রিলার ওয়েব সিনেমা, সিরিজ করেছেন মেহজাবীন চৌধুরী। তিনি ভাবলেন, থ্রিলার থেকে খানিকটা বিরতি দরকার। থ্রিলারের বাইরে রোমান্টিক ঘরানার গল্প খুঁজছিলেন। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের চর্চিত গল্প নয়; একটু আলাদা। এর মধ্যে নির্মাতা রবিউল আলম রবির কাছে ‘ফরগেট মি নট’–এর গল্প শোনেন। গল্পটা মনে ধরায় নাম লেখান। ওয়েব সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। মুক্তির ঘণ্টা দুয়েক আগে টরন্টো থেকে প্রথমবিস্তারিত…
পাওলি এবার ‘কাবেরী’
নিউজ ডেস্ক::নারীকেন্দ্রিক গল্পে আরও একবার দেখা যাবে পাওলি দামকে। সৌভিক কুণ্ডু পরিচালিত সিরিজ ‘কাবেরী’ আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে পরিচালকের। খবর পশ্চিমবঙ্গের গণমাধ্যম আজকালের পাওলি দাম। কবির হোসেন ,এই গল্পে ঘরে নির্যাতনের শিকার এক নারীর চরিত্রে অভিনয় করছেন পাওলি। পেশায় যিনি শিক্ষক। মূলত শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিরিজটি। কিন্তু আপাতভীরু স্বভাবের এক শিক্ষক পাওলি পরিস্থিতির চাপে কী ভাবে ঘুরে দাঁড়ান, তা নিয়েই সিরিজের গল্প এগোবে। পাওলি ছাড়াও অভিনয় করছেন একঝাঁক তারকা। পাওলির ছাত্রীর ভূমিকায় রয়েছেন বিয়াস ধর। পাওলি দাম। কবিরবিস্তারিত…
আশার বয়ানে আশা
নিউজ ডেস্ক::লতা মঙ্গেশকর না আশা ভোসলে—রাহুল দেববর্মনও নিশ্চিত ছিলেন না, কে সেরা। তিনি বলেছিলেন, ‘আমার মতে, আশাকে দিয়ে যেকোনো গান গাওয়ানো যায়। কিন্তু কিছু গান আবার লতা ছাড়া হয় না!’ একই প্রসঙ্গে গীতিকার, পরিচালক গুলজার বলেছিলেন, ‘চাঁদে দুটি লোক একই সঙ্গে নামল। তুমি যে প্রথম পা দিল, তাকে নিয়ে এমন নাচানাচি শুরু করলে যে অন্য লোকটার কথা ভুলেই গেলে। আরে, সে–ও তো ভাই চাঁদে একই সঙ্গে গিয়েছে!’ আশা ভোসলে তেমনই—দ্বিতীয় জন। আজ তাঁর ৯২তম জন্মদিন। ১৯৩৩ সালে তিনি জন্মেছিলেন। তাঁর গানের ভক্ত অনেক। তবে আজ ব্যক্তি আশা ভোসলেকে অন্যভাবে আবিষ্কারবিস্তারিত…
আলমোদোভারের হাতে স্বর্ণসিংহ
নিউজ ডেস্ক::৮১তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতলেন স্প্যানিশ নির্মাতা পেড্রো আলমোদোভার। তাঁর পরিচালিত ‘দ্য রুম নেক্সট ডোর’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। গত রাতে পৃথিবীর সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা নামে। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগসহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়। ‘দ্য রুম নেক্সট ডোর’ ইংরেজি ভাষার ছবি। এই প্রথম পুরোপুরি ইংরেজি ভাষায় চলচ্চিত্র বানিয়েছেন আলমোদোভার। সেই সিনেমা জিতে নিল ভেনিসের সর্বোচ্চ পুরস্কার। এ ছবিতে অভিনয় করেছেন টিলডা সুইন্টন ও জুলিয়ান মুর। উৎসবে প্রিমিয়ারের পর ১৭ মিনিট ধরে স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল সিনেমাটি।বিস্তারিত…
অনন্যার প্রেমের সিলমোহর!
নিউজ ডেস্ক::অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিক খুঁজে পেলেন অনন্যা পাণ্ডে। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও তার নতুন প্রেমিক নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তার নামে লকেটও বানিয়ে ফেলেছেন চাঙ্কি পাণ্ডে কন্যা। তবে এতদিন এই ভালোবাসার আগুন শুধুই ছিল অনন্যার মনে। গুঞ্জনে এসেছে এবার সেই প্রেমিকও নাকি অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় অনন্যার প্রতি প্রেমের ইস্তেহার লিখলেন তিনি। অনন্যার নতুন প্রেমিকের নাম ওয়ালকার ব্লানকো। তার ইনস্টাগ্রামের প্রত্যেকটি ছবিতেই অনন্যার লাইক। অন্যদিকে, অনন্যারবিস্তারিত…
আসছে বুলবুল আহমেদের বায়োপিক
নিউজ ডেস্ক::মহানায়ক বুলবুল আহমেদকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। নাম ঠিক না হওয়া এ সিনেমাটি নির্মাণ করবেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা তাজরিন ফারহানা ঐন্দ্রিলা। আর এই সিনেমা নির্মাণের জন্য তিনি সিনেমার ওপর পড়াশোনাও করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এমনটিই জানালেন এ অভিনেত্রী।এর আগে তিনি তার বাবা বুলবুল আহমেদকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। ঐন্দ্রিলা বলেন, ‘বাবাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। এ পরিকল্পনার একটি অংশ সিনেমা নির্মাণ। মূলত আমার পড়াশোনা ছিল মার্কেটিং বিষয়ে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করব বলে ফিল্ম বিষয়ে ভর্তি হয়েছিলাম। এখন নিজেকে উপযুক্ত মনেবিস্তারিত…


