সেপ্টেম্বর, ২০২৪
পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকালে শিক্ষক সমিতির জিরোপয়েন্টস্থ কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক সভা সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক বদিউজ্জামান কে সভাপতি ও প্রধান শিক্ষক মুহাম্মদ আনিসুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়। অনুরূপভাবে প্রধান শিক্ষক এসএম মতিয়ার রহমান কে সভাপতি ও প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার কে সাধারণ সম্পাদক করেবিস্তারিত…
আসুন আমরা ইসলামী আদর্শ প্রতিষ্টায় তৎপর হই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহু
নিউজ ডেস্ক :: বাংলাদেশ আদর্র্শ শিক্ষক ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেছেন,এ দেশের মানুষ শেখ মুজিবের স্বৈর শাষন দেখেছে,এরশাদ সরকারের স্বৈর শাষন দেখেছে,সর্বশেষ ফ্যাসিষ্ট পলাতক হাসিনার স্বৈর শাষন দেখা হয়ে গেল। এ দেশের মানুষ স্বৈর শাষকদের শাসন আর দেখতে চায় না। এখন এ দেশের মানুষ ইসলামী আদর্র্শে গড়ে ওঠা শাষকের শাষন ব্যবস্থা দেখতে চায়। তিনি শনিবার (২৮সেপ্টেম্বর) সকালে কলারোয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডরেশন আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। কলারোয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান খান বিপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যেবিস্তারিত…
২৮ অক্টোবরের খুনীদের এবং প্রশাসনে থাকা আওয়ামী দালালদের বিচারের দাবি
ডেস্ক রিপোর্ট :: জামায়াত সেক্রেটারি জেনারেলের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২০০৬ সালের ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের বিচার চেয়ে বলেছেন, “বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-ঙ্বঠার তাণ্ডবের মাধ্যমে আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা, তার বিচারের জন্য এখনো হৃদয় কাঁদে। আমরা এই হত্যার বিচার চাই।” শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াত কর্তৃক আয়োজিত রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, “বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরেবিস্তারিত…
ভারতীয় সিমকার্ডসহ বাংলাদেশের প্রবেশের সময় যুবক আটক
নিউজ ডেস্ক :: দিনাজপুরের হাকিমপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলার এর ১৪/১৫ নং সাব পিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকা দিয়ে দেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার বিরল উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের ইসরাইল আলীর ছেলে। বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী বলেন, ওই যুবক সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবেবিস্তারিত…
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি
ভোমরা প্রতিনিধি :: বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া মদ্যপ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভোমরা সীমান্তে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। আটকরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, বাঁশকল চেকপোস্টের গেট, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইকবিস্তারিত…
সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
মুহাম্মদ হাফিজ,সাতক্ষীরা :: তথ্য জানার অধিকার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য অধিকার প্রতিষ্ঠায় জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের ন্যায় সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “রাষ্ট্রের মূলধারা তথ্য অধিকার সংযুক্তি এবং সরকারি ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিতরণ ”। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২৮শে সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশের উন্নয়নের জন্য তথ্যের অবাধ প্রবাহ প্রয়োজন। তথ্য জানার অধিকারের মধ্য দিয়ে দেশ দুর্নীতি মুক্ত হবে। তথ্য অধিকার বাস্তবায়নে সরকারি দপ্তরের পাশাপাশি সুশীল সমাজ, জনগণ ও গণমাধ্যমকে কার্যকর ভূমিকাবিস্তারিত…
সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
বিশেষ প্রতিনিধি :: “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আয়োজনে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭ টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহরবিস্তারিত…
মাহফিল বাস্তবায়নে ঝাউডাঙ্গা যুবকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদে যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান পলাশের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, হাফেজ আবু মুছা, মোঃ আব্দুল গনি, মোঃ এরশাদ, রুবাই, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঝাউডাঙ্গা যুব কমিটির গতবারের মাহফিল সঠিক সময় অনুষ্ঠিত না হওয়ার কারণে হাজারো মুসলিম জনতার অনুরোধে আগামি ৭ই জানুয়ারি-২০২৫ ইং তারিখে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবলবিস্তারিত…
নলতার ইছাপুরে জামায়াতের ইউনিট গঠন
তরিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড ইছাপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর ইউনিট গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইছাপুর পাঞ্জেগানা মসজিদে এই ইউনিট গঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কালিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সদস্য মুহাঃ ওকালাত হুসাইন, ইন্দ্রনগর ওয়ার্ড সভাপতি মুহাঃ তাসুম বিল্লাহ্, সেক্রেটারি আশিক বিল্লাহ, ইন্দ্রনগর হাজীপাড়া ইউনিট সভাপতি মাওঃ সুলতান মাহমুদসহ আরো অনেকে। এসময় মোঃ মোকাররাম বিল্লাহকে সভাপতি ও মোঃ আল আমিন হোসেনকে সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করে ইছাপুর ইউনিট গঠন করা হয়।
নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রে ‘করপোরেট বিভাজন’ চরমে
নিউজ ডেস্ক :: ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই দেশটির রাজনৈতিক বিভাজন ক্রমশ বাড়ছে। সাধারণত গণতন্ত্রের ক্ষেত্রে নাগরিকদের মধ্যে রাজনৈতিক মতভেদ হওয়া অস্বাভাবিক নয়, বিশেষ করে নির্বাচনের সময়। তবে এবার আমেরিকার করপোরেট জগতের মধ্যেও একটি বড় বিভাজন দেখা দিয়েছে। আগামী ৫ নভেম্বর মার্কিনিরা তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। যেখানে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক ক্ষেত্রে এখানে বিভাজনটাও তাই পরিষ্কার- ‘লিবারেল ও বামপন্থি’ কমলা হ্যারিস বনাম ‘রক্ষণশীল ও ডানপন্থি’ ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে করপোরেট আমেরিকার মধ্যেও দেখা দিয়েছে এই বিভাজন! প্রযুক্তিবিস্তারিত…


