সেপ্টেম্বর, ২০২৪
‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে’ নজরুল ইসলাম
নিউজ ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি কিন্তু এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। শুক্রবার বিকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত সাদেকুর রহমানের পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আন্দোলনে নিহতদের শহীদি মর্যাদা দেওয়ার দাবি করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের পাশে থাকার জন্য বিএনপি নেতাদের নির্দেশ দেন। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল শেখ হাসিনাবিস্তারিত…
আশাশুনি সরকারি কলেজে শিক্ষার্থীদের আইডি কার্ড বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সরকারি কলেজে শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়েছে। কলেজের একাদশ শ্রেণির ৪৯০ জন শিক্ষার্থীকে কলেজের আইডি কার্ড প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হোসেন আলী। এসময় শিক্ষক পরিষদের সেক্রেটারী প্রভাষক আলহাজ্ব ছহিল উদ্দীন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক সজল কুমার আঢ্য, ব্যবস্থপনা বিভাগেন বিভাগীয় প্রধান প্রভাষক দিপংকর মল্লিক, বাংলা প্রভাষক জহিরুল ইসলাম, ইংরেজী প্রভাষক আক্তারুজ্জামা প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনির শ্রেষ্ঠ গুণী শিক্ষক জমিয়তুল মোদার্রেছীন. নেতা ড. আবুল হাসান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার গুণী শিক্ষক নির্বাচনে মাদরাসা ক্যাটাগরিতে দাখিল পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ড. মোঃ আবুল হাসান। তিনি আশাশুনি সদরে অবস্থিত আশাশুনি দাখিল মাদরাসার সুপার এবং বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন সাতক্ষীরা জেলা শাখার সিনিঃ সহ সভাপতি ও আশাশুনি উপজেলা শাখার সেক্রেটারী। সুশিক্ষিত, মার্জিত, সমাজ হিতৈশী ও প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ সুপার ড. মোঃ আবুল হাসান অভিভাবক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে সু-সম্পর্ক স্থাপনের মাধ্যমে সুন্দর পরিবেশে মাদরাসা পরিচালনা করে আসছেন। তাঁর সুনিপুণ পরিচালনায় মাদরাসাটির দিন দিন উন্নতি সাধিত হয়ে আসছে। মাদরাসা পরিচালনা কমিটির সহযোগিতা নিয়ে শিক্ষকমন্ডলীকে দক্ষতারবিস্তারিত…
একদিনে ভারতে গেলো সাড়ে ৫৪ মেট্রিক টন ইলিশ রফতানি
বেনাপোল প্রতিনিধি :: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বাঙালিদের ইলিশের স্বাদ দিতে বিশেষ বিবেচনায় প্রায় সাড়ে ৫৪ মে.টন ইলিশ গেল ভারতে। বৃহস্পতিবার ইলিশের প্রথম চালান ভারতে গেছে বলে জানান বেনাপোল বন্দর মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা মাহাবুবুর রহমান। তিনি সন্ধ্যায় বলেন, “৬টা পর্যন্ত বাংলাদেশ থেকে ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই ইলিশের চালানগুলো ভারতে পাঠিয়েছে। এতে প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার।” বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজীব নাজির বলেন, দুর্গাপূজায় ভারতে যাচ্ছে দুই হাজার ৪২০ টন ইলিশ। ১২ অক্টোবর পর্যন্ত রপ্তানি করতে পারবে অনুমোদন পাওয়া ৪৯টি প্রতিষ্ঠান। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় একবিস্তারিত…
খুলনা জেলা পূজা পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত
সাম্য-ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা পালন করতে হবে
খুলনা প্রতিনিধি :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে অদ্য সকাল ১১:০০ ঘটিকায় খুলনার শ্রীশ্রী শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণে জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ গত ৫ আগস্টের পর বিভিন্ন উপজেলা ও পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও নির্যতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া গত ১৭ সেপ্টেম্বর দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ, কামারখোলা ও সুতারখালী ইউনিয়নের কয়েকটি মন্দিরে চিঠি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী ও না দিলে টুকরো টুকরো করে মেরে ফেলারবিস্তারিত…
ইতিমধ্যে শেষ সীমায় পৌঁছে গেছেন মোদি
t নিউজ ডেস্ক :: ইউএপিএ-র মতো আইন মোদির শাসনামলের আগেও ছিল। তবে এটি ভিন্ন মতাবলম্বী ও বিরোধী রাজনৈতিক কর্মীদের শায়েস্তা করার অস্ত্রে পরিণত হয়েছে মোদির আমলে। আইনজীবী সুচিত্রা বিজয়ন ও সাংবাদিক ফ্রান্সেসকা রেচিয়ার লেখা বই ‘হাউ লং ক্যান দ্য মুন বি কেজড?’ বইয়ে এমন কয়েকজন ব্যক্তির গল্প তুলে ধরেছেন যারা মোদি ক্ষমতায় আসার পর ইউএপিএ বা অনুরূপ আইনে আটক হয়েছিলেন। তাঁদের মামলাগুলো একেকটা উদাহরণ এবং এসব মামলায় গ্রেপ্তার, সাক্ষ্য–সব নথিই সবার জন্য উন্মুক্ত। বইটি পড়লে মোদির শাসনব্যবস্থার ধারাকারা সম্পর্কে বোঝা যায়। যেমন রাজনৈতিক গ্রেপ্তার, অবৈধ তল্লাশি ও জব্দ করা, ভিন্নবিস্তারিত…
গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই: জামায়াত আমির
খুলনা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারও সাহায্য নিয়ে নয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর ও জেলা জামায়াতের আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলসহ সব পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। বছরের পরবিস্তারিত…
ময়মনসিংহে মোবাইল বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু
নিউজ ডেস্ক :; ময়মনসিংহ নগরীতে বিছানায় মাল্টিপ্লাগ নিয়ে মোবাইল ফোন চার্জে রেখে ঘুমিয়ে থাকা তারিকুল আলম নোমান (৪২) নামে এক চিকিৎসকের মুঠোফোন বিস্ফোরণে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে ময়মনসিংহ নগরীর জমির মুন্সি লেন এলাকার তার নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তারিকুল আলম নগরীর জমির মুন্সি এলাকার মৃত তাহের উদ্দিনের ছেলে। শুক্রবার ভোর রাত ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্বজনরা জানায়, মুঠোফোনটি বিস্ফোরিত হয়ে দগ্ধবিস্তারিত…
কেশবপুরে মরদেহ কবরস্থানে নিতে হলো নৌকাযোগে
সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি :: বন্যার পানিতে তলিয়ে গেছে গ্রাম্য রাস্তাঘাট,বসত বাড়ি,উঠান, কবরস্থান। মানুষ মারা গেলেও দাফন করার জায়গা নেই বললেই চলে। উঁচু স্থান পর্যন্ত পৌঁছে গেছে বন্যার পানি। বন্যা প্লাবিত এলাকা হয় মানুষ মারা যাওয়ার পর নৌকায় করে মরদেহ নিয়ে যেতে হচ্ছে কবরস্থানে দাফন করার জন্য। এমনটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামে। গ্রামটির উত্তরপাড়া এলাকায়। গত বৃহস্পতিবার দুপুরে কেশবপুর সদর ইউনিয়নের মধ্যকুল গ্রামের উত্তরপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৫২) গত বুধবার রাতে এশার নামাজ পড়ার পর মারা যান(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এলাকাবাসী জানায়, গ্রামটি বন্যার পানিতে প্লাবিতবিস্তারিত…
আখড়াখোলায় দাতব্য সংস্থা “সোয়াব” এর উদ্যোগে ছাগল বিতরন
মোঃ রাশেদ রেজা :: ২৭ শে সেপ্টেম্বর, শুক্রবার সাতক্ষীরা সদর উপজেলার অন্তর্ভুক্ত ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের আখড়াখোলা-মুকুন্দপুর-বয়ারখোলা জান্নাতুল ফেরদাউস মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দাতব্য সংস্থা “সোয়াব” এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বীকরনে সহায়তা স্বরুপ মহিলাদের মাঝে ছাগল বিতরন করা হয়। দাতব্য সংস্থা “সোয়াব” এর সভাপতি- মোঃ জামিলুজ্জামান জামিলের সভাপতিত্বে জুম্মা বাদ অনুষ্ঠানটি শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং বল্লী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – মোঃ আব্দুল গনি। এসময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক – মোঃ আনোয়ারুল ইসলাম, দাতব্য সংস্থা “সোয়াব” এরবিস্তারিত…


