মাহফিল বাস্তবায়নে ঝাউডাঙ্গা যুবকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :: ঝাউডাঙ্গা যুবকমিটির ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল-২০২৫ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড জামে মসজিদে যুব কমিটির সভাপতি মোঃ মোখলেছুর রহমান পলাশের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি তারেক হাসান বাপ্পী, সেক্রেটারী রাজিব হোসেন রনি, হাফেজ আবু মুছা, মোঃ আব্দুল গনি, মোঃ এরশাদ, রুবাই, সাংবাদিক এস.এম আব্দুল্লাহ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝাউডাঙ্গা যুব কমিটির গতবারের মাহফিল সঠিক সময় অনুষ্ঠিত না হওয়ার কারণে হাজারো মুসলিম জনতার অনুরোধে আগামি ৭ই জানুয়ারি-২০২৫ ইং তারিখে ঝাউডাঙ্গা হাইস্কুল ফুটবল মাঠে ঝাউডাঙ্গা কলেজের অধ্যাক্ষ মোঃ খলিলুর রহমানের সভপতিত্বে ‌ঝাউডাঙ্গা যুব কমিটির হয়ে দ্বিতীয়বারের মতো ঝাউডাঙ্গার মাটিতে প্রধান বক্তা হিসেবে আগমন করবেন এবং কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন বর্তমান যুবকদের নয়নের মনি যুবকদের আইডল জনাব হযরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট। এছাড়াও অন্যান্য ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করবেন।

সভায় মাহফিল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় উপস্থিতিরা তাদের মতামত ব্যক্ত করেন ও বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত