সেপ্টেম্বর, ২০২৪
কলারোয়া উপজেলা বিএনপি’র মতবিনিময় সভায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব
এম এ আজিজ :: বুধবার(১৮ই সেপ্টেম্বর) সকাল ১১টায় কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিিত্বে কলারোয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।তিনি বলেন, স্বৈরাচারী,খুনি,অর্থ পাচারকারী হাসিনার পতন হয়েছে। তারা আমাদের উপর ঘৃন্য-জঘন্য ও অমানুষিক নির্যাতন করেছে। আমাদের কোন নেতা- কর্মীর দ্বারা সেরুপ আচরণ যেন, পরিলক্ষিত না হয়। কু-চক্রীরা দলের ভিতরে ঢুকে কোন রকম উত্তেজনা,বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেবিস্তারিত…
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোসলেম আলী মোল্লার দাফন সম্পন্ন
নিউজ ডেস্ক :: ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার জমিদাতা আলহাজ্ব মোসলেম আলী মোল্লা বুধবার ১৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৭ টায় ইন্তেকাল করেন। মৃত্যুঁকালে তাঁর বয়স হয়েছিলো ৯৫ বছর। মরহুমের বাড়ি সাতক্ষীরা সদরের তুজলপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে একটি শুপারি গাছ ভেঙে মাথায় পড়লে অসুস্থ হয়ে তাৎক্ষণিক তিনি মারা যান। মরহুম মোসলেম আলী মোল্লা ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল ব্যাক্তি। ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি গভর্নিং বডির সহ সভাপতির দায়িত্ব সুনামের সাথে পালন করে এসেছেন। মরহুমের নামজে জানাজা বিকালে তুজলপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফনবিস্তারিত…
মাধ্যমিক শিক্ষকদের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::খুলনার পাইকগাছায় কালোব্যাজ ধারণ, ক্লাস বর্জন, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে ঢাকার শিক্ষা ভবন চত্বরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ কতৃক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে বুধবার সকালে এ কর্মসূচী পালন করে পাইকগাছা উপজেলা সদরের দু’টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সি কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক রবীন্দ্রনাথ দে, শিক্ষক দেবাশীষ সরদার, আব্দুল ওয়াহাব, রেজাউল ইসলাম, প্রদীপ কুমার শীল, মোঃ ফজলুল আজম, দীপংকর সরকার,বিস্তারিত…
আনুলিয়ায় ওয়াপদা রাস্তা সংস্কার কাজ উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরায় ওয়পদা রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কাজের শুভ উদ্বোধন করা হয়। ডব্লিউএফপির অর্থায়নে ইউনিয়ন পরিষদের সহায়তায় দক্ষিণ একসরার খোলপেটুয়া নদীর চাদবাড়িয়া খেয়াঘাট সংলগ্ন মোশারফ হোসেনের বাড়ি হতে ইছাহক সানার বাড়ি পর্যন্ত ৩০০ মিটার ওয়াপদা রাস্তা সংস্কারের কাজ উদ্বোধন করেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির আহবায়ক রুহুল কুদ্দুস।
আশাশুনিতে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার আনুলিয়ায় বাড়ির সার্ভিস লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম গোলাম হোসেন (৪৫)। রাজাপুর গ্রামের রবিউল সরদারের ছেলে গোলাম হোসেন ঘটনার সময় বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করছিলেন। মেইন লাইনে বিদ্যুৎ বন্ধ থাকায় মিটারের সার্ভিস তারের সংযোগের লাইনে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ লাইন চালু হলে তিনি বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিক চিকিৎসার চেষ্টা করলেও সার্ভিস তারে পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। বুধবারবিস্তারিত…
বুধহাটায় সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় দলিত প্রান্তিক সুবিধা বঞ্চিত নারী ও কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়। নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সংস্থার কর্মকর্তা মনিশংকর হালদার, প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, প্রোগ্রাম অফিসার শিউলী সরকার। সমাবেশে ৪০০ সুবিধা বঞ্চিত নারী ও কিশোরদের মাঝে শীতকালীন সবজী বীজ বিতরণ করা হয়।
কলারোয়ায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: ২০ ২৪ -২৫ অর্থবছরে ক্লাইমেট র্স্মাট প্রয্ুিক্তর মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওয়াতায় বাস্তবায়ন প্রদর্শনীর এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৮ সেপ্টেম্বর সকালে কলারোয়া পৌরসভার গোপিনাথপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু দাসের সভাপতিত্বে মাঠ দিবস কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের আতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম,কলারোয়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাশ,এস এ পি জি ও জিয়াউল হক,উপ সহকারীবিস্তারিত…
সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সিরাত মাহফিল অনুষ্ঠিত
আবুল হোসনে :: সাতক্ষীরা সদর উপজেলা বৈকারী ইউনিয়ানে ছয়ঘরিয়া কেন্দীয় জামে মসজিদে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর জামায়াতের সেক্রেটারী ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আমির সাবেক মেম্বার জালাল উদ্দীন, মাষ্টার ইদ্রিস আলী, মাওলানা শাহাদাত হোসেন, আশরাফ উদ্দীন, মোশাররফ হোসেন, মিডিয়ার নাজিমুজ্জামান শান্ত প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাহেলি সমাজে ঘোর অন্ধকার তমসাচ্ছন্য ঘুনে ধরা সমাজকে মোলোট পটন করার জন্য আল্লাহ তায়ালা মুহাম্মদ সাঃ কে মক্কার কুরাইশ বংশে পাঠিয়েছিলেন।বিস্তারিত…
ভারতীয় অধিনায়ক বাংলাদেশ দলকে কটাক্ষ করলেন
নিউজ ডেস্ক :: দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনো টাটকা। সেই টাটকা স্মৃতি নিয়ে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে আইসিসি চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের কারণে এ সিরিজ নিয়ে চলছে বেশ আলোচনা। সর্বশেষ ভারত সফরে দুটি টেস্টেই ইংনিস ব্যবধানে হেরেছিল টাইগাররা। এরপরও ভারতের সর্বমহলে সমীহ পাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। বর্তমান বাংলাদেশ দলের শক্তি-দুর্বলতা নিয়ে গণমাধ্যমে নিয়মিত কথা বলছেন ভারতীয় সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার ও বিশ্লেষকরা। তবে তা মানতে নারাজবিস্তারিত…
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী
নিউজ ডেস্ক ::৷ রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী দুই মাস (৬০ দিন) এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিন দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত…


