snews

 

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে আছেন। আহসান এইচ মনসুর সদ্য পদত্যাগ করা সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থমন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার (৯ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করেন। অর্থ মন্ত্রণালয়ের সং‌শ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে। এদিকে গত বুধবার (৭ আগস্ট) নজিরবিহীন বিক্ষোভ হয় কেন্দ্রীয় ব্যাংকে। ওইদিন বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর। তারা হলেন– কাজী সাইদুরবিস্তারিত…


পুলিশের প্রভাবশালী ২৯ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ২৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। ডিএমপির সুপারনিউমারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জয়নাল আবেদীনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির সাহেদ আল মাসুদকে বরিশাল রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির ডিবি লালবাগের মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ ‍সুপার হিসেবে, ডিএমপির মো. হুমায়ুন কবীরকে সিলেটবিস্তারিত…


মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সবার অধিকার সমান। এ দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, আমরা এক মানুষ, এক অধিকার; এর মধ্যে কোনো পার্থক্য করবেন না। আমাদের একটু সাহায্য করুন। ধৈর্য ধরেন, কিছু করতে পারলাম কী পারলাম না, সেটা পরে বিচার করবেন। যদি না পারি আমাদের দোষ দিয়েন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, বরং মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হউক।বিস্তারিত…


ঝাউডাঙ্গায় ছাত্রদলের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অংশ হিসেবে দলটির পক্ষ থেকে ১২ই আগষ্ট বিকালে এ কর্মসূচি পালন করা হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ছাত্র দলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা অধ্যক্ষ খলিলুর রহমান, জামাল নাছের ডিউক, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল মোর্শেদ মিলন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আবু রায়হান, জেলা ছাত্রদলেরবিস্তারিত…


দেড় দশকে বিশ্বজুড়ে তরুণ বেকারত্ব কমে সর্বনিম্নে: আইএলও

বিশ্বজুড়ে তরুণদের মাঝে বেকারত্ব কমে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এই ধারা ২০২৫ সাল নাগাদ অব্যাহত থাকতে পারে। তবে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এশিয়া। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইএলও জানিয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সী যারা কর্মসংস্থান, শিক্ষা বা প্রশিক্ষণে (এনইইটি) নেই তাদের সংখ্যা উদ্বেগজনক। কোভিড-১৯’এর পর মহামারি থকে অর্থনৈতিক পুনরুদ্ধার বিশ্বের সব অঞ্চলে করতে পারেনি। কিছু নির্দিষ্ট অঞ্চলের যুবক এবং অনেক তরুণী অর্থনৈতিক পুনরুদ্ধারের সুবিধা দেখতে পাচ্ছেন না। আইএলও আরো জানিয়েছে, ২০২৩ সালে ৬৪ দশমিক ৯ মিলিয়নে, বিশ্বব্যাপী মোটবিস্তারিত…


কোটা আন্দোলনে নিহতদের স্মরণে সাতক্ষীরার তুজলপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে সাতক্ষীরার তুজলপুরে গায়েবানা জানাজা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকাল ৫টায় তুজলপুর ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন মাওলানা আব্দুল বারী সাহেব। তুজলপুর ছাত্র-জনতার উদ্যোগে মাওলানা নূরুল বাশারের সঞ্চালনায় আয়োজিত গায়েবানা জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সমন্বয়ক ও ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আলফাজ হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মোখলেছুর রহমান, মোক্তাদির হাসান ও ইকরামুল কবির। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, বিএনপি নেতা জামাল নাসের ডিউক, বিশিষ্ট ব্যবসায়ীবিস্তারিত…


শেরপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার সিংগাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মামুন মিয়া (৪০) ও সাদু মিয়া ( ৬০)। মামুন মিয়া নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে। আর সাদু মিয়া পার্শ্ববর্তী বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে। এলাকাবাসী জানান, আজ বিকেলে কৃষক মামুন ও সাদু মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি পড়তে থাকে। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মামুন ও সাদুবিস্তারিত…


১৭ আগস্ট থেকে মেট্রোরেল চালুর সিদ্ধান্ত

আগামী ১৭ আগস্ট থেকে বন্ধ থাকা মেট্রোরেল চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার (১১ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, শনিবার (১০ আগস্ট) ডিএমটিসিএলের একটি সূত্র গণমামাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছিল, কবে নাগাদ মেট্রো চলাচল শুরু হবে, তা অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করবে। দুই স্টেশন ছাড়া ১৪ স্টেশনে মেট্রোরেল যেকোনো সময় চালু করা সম্ভব। সিদ্ধান্ত পেলেই মেট্রোরেল চালু করা হবে। ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেলর সব ব্যবস্থাই সচল আছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে এর সব ব্যবস্থা ঠিক আছে কি না, তা দেখার জন্য পরীক্ষামূলক চালানোর আন্তর্জাতিক রীতি আছে। সে ক্ষেত্রে উচ্চপর্যায়ের অনুমতি পেলেবিস্তারিত…


বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৪ জনের মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন লায়লা বেগম (৪৫), আজিজুল হক (২) ও তার ভাই আব্দুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩)। শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটে। ভাসানচর থানার ওসি মো. আবু জাফর বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেন। যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলেবিস্তারিত…


গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলা, অতিরিক্ত সেনা মোতায়েন

গোপালগঞ্জের সদর উপজেলায় সেনা টহল দলের ওপর বিক্ষোভকারীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। সেসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের ওপর ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করে। বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয়বিস্তারিত…