সাতক্ষীরায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিক নিহত
ডেস্ক রিপোর্ট :: শনিবার (১৭ আগস্ট) ভোর ৬টার দিকে সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত শেফালি খাতুন সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের লাবসা কারিকরপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী মাইক্রোবাসচালক রুবেল হোসেন জানান, ওই নারী সকালে কাজে যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট পেরিয়ে কিছুদূর গেলে যশোরগামী দ্রুতগতির একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
স্থানীয় বাসিন্দা আসমা আক্তার জানান, কিছুদিন আগে শেফালির স্বামী সোহরাব হোসেন মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর শেফালি অন্যের জমিতে শ্রমিকের কাজ করত। শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে সে কাজে যাচ্ছিল। এ সময় একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীবিস্তারিত…
মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
হাফিজুল ইসলাম :: বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত…


