snews
প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদের শপথ আজ
দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রোবাবার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এর আগে দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি। রাষ্ট্রপতির আদেশে আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারক বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকেবিস্তারিত…
ঢাকা ও চট্টগ্রাম মেডিকেলে রাজনীতি বন্ধ
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সব ধরনের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চমেকে শিক্ষকদের রাজনীতিও বন্ধের ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মেডিকেল কলেজের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেবিস্তারিত…
এফডিসির এমডি পদে নতুন মুখ
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও এলো নতুন মুখ। এমডির দায়িত্বে থেকে সরিয়ে দেওয়া হয়েছে নুজহাত ইয়াসমিনকে। তার জায়গায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া। জানা গেছে, চলচ্চিত্রের আঁতুড় ঘর এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ ৩ বছর। তবে নুজহাত ইয়াসমিন এই মেয়াদ পেরিয়ে আরও অনেক দিন একই পদে বহাল ছিলেন। মূলত তাঁর মেয়াদ পেরিয়ে যাওয়ার কারণেই নতুন একজন নিয়োগ পেলেন। এরইমধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন দিলীপ কুমার। গত ১ আগস্ট থেকে ব্যবস্থাপনা পরিচালকের চেয়ারে বসছেনবিস্তারিত…
মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলেই ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহককে
ভারতে টেলিকম সংস্থাগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে টেলিকম রেগুলেটর অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটিতে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা সমাধান না হলে ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহককে। ভারতের গণমাধ্যমের খবরে জানা গেছে, পরিষেবা ক্ষেত্রে কোনো রকম সমস্যা নিয়ে গ্রাহকরা অভিযোগ করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বিশেষ তদন্ত ও নজরদারি ব্যবস্থা চালু করতে চলেছে ট্রাই। এ বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী অক্টোবর মাস থেকেই চালু হবে এই প্রক্রিয়া। সেক্ষেত্রে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যায় ২৪ ঘণ্টার মধ্যে কোনো সমাধান না হলে টেলিকমবিস্তারিত…
দেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা খালিদ হোসেনের পরিচয়
হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে আছেন প্রখ্যাত আলেম আ ফ ম খালিদ হোসেন। বাংলাদেশের ইতিহাসে প্রথম আলেম উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তিনি। প্রখ্যাত এ আলেমের পুরো নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। তবে তিনি ড. আ ফ ম খালিদ হোসেন নামেই বেশি পরিচিত। তিনি ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামি পণ্ডিত ছিলেন। সুন্নি দেওবন্দি ইসলামি পণ্ডিতবিস্তারিত…
প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ড. ইউনূস
নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথগ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা। তবে ফারুক–ই–আজম, সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় ঢাকায় না থাকায় পরে শপথগ্রহণ করবেন বলে জানানো হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে তারা শপথগ্রহণ করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। পরে ছাত্র-জনতার গণআন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কাদির। প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পরে অন্যান্য উপদেষ্টাদের শপথ বাক্যও পাঠবিস্তারিত…
তরুণরা দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে: ড. ইউনূস
বাংলাদেশে নতুন বিজয় যারা এনেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হয়েছে। তরুণদের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছে হজরত শাহজালাল বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তিনি। ড. ইউনূস বলেন, তরুণরা দেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে। নতুন বাংলাদেশ নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যেতে চাই। এর আগে ফ্রান্স থেকে দুবাই হয়ে দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, সুশীল সমাজেরবিস্তারিত…
ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকের পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান ছিলেন। এছাড়া বৈঠকে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। এর আগে শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মো. ইউনূসের নাম প্রস্তাব করেন। এতে সম্মত হন অধ্যাপক ইউনূসও।বিস্তারিত…
নতুন আইজিপি মো. ময়নুল ইসলাম
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৬ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষেবিস্তারিত…
দিল্লি পালানোর সময় পলক আটক
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তখন বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। উল্লেখ্য, গতকাল সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীনবিস্তারিত…


