snews
দেশে জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭২
দেশে সড়ক দুর্ঘটনায় চলতি বছরের জুলাই মাসে ৩৭২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে শুধুমাত্র মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২১ জন। বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির মাসিক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি ৯২ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন ময়মনসিংহ বিভাগে। অন্যদিকে, একটি প্রতিবেদনে দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে বেশ কয়েকটি সুপারিশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সুপারিশগুলো হলো- ১. দক্ষ চালক তৈরির উদ্যোগ বাড়াতে হবে। ২. চালকদের বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে। ৩. বিআরটিএরবিস্তারিত…
রোববার থেকে খুলছে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার পর এবার রোববার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো স্ব স্ব সিন্ডিকেট সভা ডেকেবিস্তারিত…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাবার আইনজীবী বলেন, ‘বুধবার রাতেই তদন্ত শুরু হয়েছে। এর আগে অভিযোগ রেজিস্ট্রার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা। সাত দিনের দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।’ বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের নবম শ্রেণির শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মো.বিস্তারিত…
লেবুপানি খাবেন যে কারণে
ডিটক্সিফিকেশন, হাইড্রেশন এবং ইমিউন-বুস্টিং বৈশিষ্ট্য সহ অগণিত স্বাস্থ্য সুবিধার জন্য বিখ্যাত লেবুপানি দীর্ঘকাল ধরে সামগ্রিক সুস্থতায় অবদান রেখে আসছে। লেবুপানির সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে একটি হলো শরীরকে হাইড্রেট এবং পরিষ্কার করার ক্ষমতা। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ লেবুর রস শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে, যার ফলে ত্বক পরিষ্কার এবং স্বাস্থ্যকর হয়। পানীয়টির হাইড্রেটিং বৈশিষ্ট্যের জন্য গায়ের রং আরও উজ্জ্বল, কোমল এবং পুনরুজ্জীবিত হয়। ত্বক উজ্জ্বল করে লেবুপানিতে থাকা ভিটামিন সি প্রাকৃতিক ত্বক উজ্জ্বলকারী এবং বর্ণ বর্ধক হিসাবে কাজ করে। এই সাইট্রাস-মিশ্রিত পানীয় নিয়মিত খেলে ত্বকের কালোবিস্তারিত…
বিশেষ ক্ষমতা আইনের মামলা
খুলনায় বিএনপির ৩১ নেতাকর্মী বেকসুর খালাস
খুলনা সদর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালত মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ৩১ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা এ আদেশ প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা বেকসুর খালাসের বিষয়টি নিশ্চিত করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মো. ছায়েদুল হক শাহিন নথির বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর স্যার ইকবাল রোডের হোটেল জেলিকো থেকে খুলনা থানা-পুলিশ ঢাকা থেকে আসা মো. খলিলুর রহমান সরকার ও এম এ হাসনাত মিঠুকে আটক করেবিস্তারিত…
বুধবার খুলছে প্রাথমিক বিদ্যালয়
সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পুরোদমে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও শিশু কল্যাণ ট্রাস্টের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সববিস্তারিত…
শরীরে প্রোটিনের ঘাটতি বুঝবেন কীভাবে?
আপনি কী ধরনের খাবার খাচ্ছেন, তার উপর নির্ভর করে শরীর সব ধরনের জরুরি উপাদান পাচ্ছে কি না। যেমন খাদ্যাভ্যাসের গোলমালের কারণে অনেক সময়েই শরীরে প্রোটিনের অভাব দেখা যায়। তবে সহজে তা বোঝা যায় না। ঘাটতির মাত্রা বাড়তে থাকলে তখন নানা ধরনের অসুস্থতা দেখা দেয়। সমস্যা বাড়ে সে সময়ে। কারও কর্মশক্তি কমে যায়। কারও বা বিপাকহার দুর্বল হয়ে যায়। শরীরে ইনসুলিন হরমোনের উৎপাদনে সমস্যা হয়। কিন্তু এই অবস্থায় পৌঁছানোর আগেই সতর্ক হওয়া জরুরি। প্রোটিনের ঘাটতি বড় কোনও সমস্যা ডেকে আনতে না পারে শরীরে। তাই শরীর পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে কি না, সেবিস্তারিত…
ক্রীড়াঙ্গনে আওয়ামী লীগের সাকিব ছাড়া সবাই আড়ালে
বিগত দেড় দশক ধরে আলোচনা-সমালোচনা আর নানাবিধ কর্মকাণ্ডে মুখরিত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাভাবিক কাজের বাইরেও দেশের রাজনীতির নামী অনেক মুখের আনাগোণা ছিল মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামের আশপাশে। কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বহুদিন ধরেই ছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি। শুধু নাজমুল হাসানই না, ক্রিকেট বোর্ডের আশেপাশে ছিলেন রাজনীতির আরও অনেকেই। বিসিবির সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল (কুমিল্লা-১০), বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), বিসিবির সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী (নারায়ণগঞ্জ-১) ছিলেন সংসদের সদস্য। পরিচালকদের মধ্যে আ জ ম নাসির উদ্দিন ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোশনের সাবেকবিস্তারিত…
আবু সাঈদ হত্যা: বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এই দুই কর্মকর্তা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো.মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল বাতেন। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা–১–এর সচিব মো. জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগকে ঘিরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে ও স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠন। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় শহরের নারিকেলতলা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো ও জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন। এ সময় নেতারা বলেন, স্বৈরাচার ও খুনি হাসিনার সরকারকে কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে। এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদবিস্তারিত…


